জিল্লুর রহমান কুষ্টিয়া :
কুষ্টিয়া, দৌলতপুর উপজেলার কালিদাসপুর পুলিশ ক্যাম্প বাজার। এই বাজারে সবজির দাম একটু বেশি হলেও পাওয়া যায় একদম টাটকা সবজি। ক্ষেত থেকে সরাসরি আনা আলু, ফুলকপি, মুলা, কাঁচা মরিচ, পেঁয়াজ, সব টাটকা।
বাজার বসে সপ্তাহে ২ দিন, শুক্রবার ও সোমবার, বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। দাম একটু বেশি হলেও টাটকা খেতে চাইলে এই বাজারই সেরা।
আপনি কি এই বাজার থেকে সবজি কিনেন? আজ দাম কেমন দেখলেন? কমেন্টে জানান, কালিদাসপুর পুলিশ ক্যাম্প বাজার, দৌলতপুর, কুষ্টিয়া
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 



















