ঢাকা ১২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে-এনসিপি কেন্দ্রীয় নেতা ডা. মো. আব্দুল আহাদ পোরশায় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পালানো আসামি উদ্ধার ঘোড়াঘাটে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি প্রকাশ চন্দ্র মোহন্ত গ্রেপ্তার  ভেড়ামারা পৌর ৩ ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি: দৌলতপুরে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে দৌলতপুরে প্রস্তুতি সভা সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান, বাচ্চু মোল্লার বাঘায় কৃষকদের মাঝে বীজ-সার ও নিম্ন আয়ের মানুষের মধ্যে মশারি বিতরণ দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত  ভেড়ামারায় অগ্নিসংযোগ ও লুটপাটে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ

দৌলতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জিল্লুর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া): “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব নাভিদ সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৫ কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রেজা আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রেজা আহমেদ বলেন, “দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে এবং বেকারত্ব দূর করতে প্রাণিসম্পদ খাতের বিকল্প নেই। বর্তমান সরকার প্রান্তিক খামারিদের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে।

আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের মাধ্যমে আমরা শুধু দেশের পুষ্টির চাহিদাই মেটাব না, বরং বিদেশেও রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব।” তিনি দৌলতপুরের খামারিদের যেকোনো সমস্যায় পাশে থাকার আশ্বাস দেন এবং প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাদের মাঠপর্যায়ে সেবা আরও জোরদার করার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ রোকনুজ্জামান। তিনি প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, নিরাপদ মাংস ও দুধ উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের স্বাবলম্বী করতে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে ইউএনও নাভিদ সারওয়ার খামারিদের সরকারি প্রণোদনা ও প্রশিক্ষণের সুযোগ কাজে লাগিয়ে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, প্রান্তিক খামারি, সুধীজন এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দৌলতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ১২:২০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬