ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাঘায় কৃষকদের মাঝে বীজ-সার ও নিম্ন আয়ের মানুষের মধ্যে মশারি বিতরণ দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত  ভেড়ামারায় অগ্নিসংযোগ ও লুটপাটে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ দৌলতপুরে রবি মৌসুমে ৫ হাজার ২৭০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার ভূল্লীতে বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২৭০টি স্কুল ব্যাগ বিতরণ মায়ের সম্পত্তি ফিরে পেলেন ৬ ওয়ারিশ, দীর্ঘ লড়াইয়ের অবসান রাজনৈতিক কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ ভিত্তিহীন, লিখিত প্রতিবাদ যুবদল নেতার ভেড়ামারায় অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার

বাঘায় কৃষকদের মাঝে বীজ-সার ও নিম্ন আয়ের মানুষের মধ্যে মশারি বিতরণ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ এবং নিম্ন আয়ের মানুষের মধ্যে মশারি বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) পৃথক দুটি অনুষ্ঠানের মাধ্যমে এসব কর্মসূচি উদ্বোধন করা হয়।
সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ২০২৬-২৭ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য মো. আবু সাঈদ চাঁদ। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা এম. এ. মান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তকী ফয়সাল তালুকদার।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাঘার আয়োজনে রবি মৌসুমে সরিষা, মসুর, খেসারি ও অড়হর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমানোর পাশাপাশি রবি ফসলের আবাদ বাড়াতে সহায়তা করা হবে।
অন্যদিকে, সকাল সাড়ে ১১টায় বাঘা পৌরসভা হলরুমে নিম্ন আয়ের মানুষের মধ্যে মশারি বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। বাঘা পৌরসভার আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. আবু সাঈদ চাঁদ। এতে সভাপতিত্ব করেন বাঘা পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক তকী ফয়সাল তালুকদার ।
সভায় ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি পৌর এলাকার নিম্ন আয়ের মানুষের মধ্যে মশারি বিতরণ করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাঘায় কৃষকদের মাঝে বীজ-সার ও নিম্ন আয়ের মানুষের মধ্যে মশারি বিতরণ

বাঘায় কৃষকদের মাঝে বীজ-সার ও নিম্ন আয়ের মানুষের মধ্যে মশারি বিতরণ

আপডেট টাইম : ০৪:০২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬