ঢাকা ০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভূল্লীতে বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২৭০টি স্কুল ব্যাগ বিতরণ মায়ের সম্পত্তি ফিরে পেলেন ৬ ওয়ারিশ, দীর্ঘ লড়াইয়ের অবসান রাজনৈতিক কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ ভিত্তিহীন, লিখিত প্রতিবাদ যুবদল নেতার ভেড়ামারায় অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার যশোরে নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা তুহিন আটক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপির সঙ্গে, নেতা মাইনুল আলম খান কনকের সৌজন্য সাক্ষাৎ কুষ্টিয়া দৌলতপুরে চেয়ারম্যান মনোনয়ন নিয়ে গুঞ্জন, কাকে দিবেন বাচ্চু মোল্লা বাঘায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল

রাজনৈতিক কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ ভিত্তিহীন, লিখিত প্রতিবাদ যুবদল নেতার

হাবিব হাসান,ভালুকা, (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় রাজনৈতিক কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ অস্বীকার করে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভালুকা পৌর যুবদলের ৫ নম্বর ওয়ার্ড সভাপতি মো. মাজহারুল ইসলাম। রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে তাকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ভালুকা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাজহারুল ইসলাম দাবি করেন, ভালুকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মো. রফিকুল ইসলাম একসময় সংশ্লিষ্ট জমির মালিক ছিলেন। তার দাবি অনুযায়ী, জমিটি ভোগদখলে থাকা অবস্থায় রফিকুল ইসলামের ভাতিজা ও তৎকালীন পৌর যুবলীগ সভাপতি মো. আলমগীর হোসেন সোহেল সেখানে যুবলীগের কার্যালয় হিসেবে কার্যক্রম পরিচালনা করতেন।

তিনি আরও দাবি করেন, গত ৫ আগস্টের পর মোস্তাফিজুর রহমান মামুন কার্যালয়টি দখল করে ব্যক্তিগত অফিস হিসেবে ব্যবহার করেন। পরবর্তী সময়ে জমির মালিক হাজী রফিকুল ইসলাম তার ভাতিজার মাধ্যমে কার্যালয়টি উদ্ধার করেন। এরপর জায়গাটি পুনরায় দখলের চেষ্টা এবং রাজনৈতিকভাবে তাকে জড়িয়ে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে মাজহারুল ইসলাম আরও অভিযোগ করেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে মোস্তাফিজুর রহমান মামুন ও তার বাবা হাজী মো. শহিদুল ইসলাম বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিপক্ষে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনে অংশ নেন। দলীয় হাইকমান্ডের সতর্কতার পরও অবস্থান পরিবর্তন না করায় তাদের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বহিষ্কার করা হয় বলে তিনি দাবি করেন।

এ সময় সংশ্লিষ্টদের কাছে জমির মালিকানা ও দখলসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপনের আহ্বান জানান তিনি। পাশাপাশি যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বা সংবাদ প্রকাশ না করতে গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২৭০টি স্কুল ব্যাগ বিতরণ

রাজনৈতিক কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ ভিত্তিহীন, লিখিত প্রতিবাদ যুবদল নেতার

আপডেট টাইম : ০৫:১৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬