ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভূল্লীতে বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২৭০টি স্কুল ব্যাগ বিতরণ মায়ের সম্পত্তি ফিরে পেলেন ৬ ওয়ারিশ, দীর্ঘ লড়াইয়ের অবসান রাজনৈতিক কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ ভিত্তিহীন, লিখিত প্রতিবাদ যুবদল নেতার ভেড়ামারায় অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার যশোরে নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা তুহিন আটক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপির সঙ্গে, নেতা মাইনুল আলম খান কনকের সৌজন্য সাক্ষাৎ কুষ্টিয়া দৌলতপুরে চেয়ারম্যান মনোনয়ন নিয়ে গুঞ্জন, কাকে দিবেন বাচ্চু মোল্লা বাঘায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল

ভূল্লীতে বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২৭০টি স্কুল ব্যাগ বিতরণ

মোঃ রাজু রানা, (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার ৩নং আউলিয়াপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অবস্থিত বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ২৭০টি স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। ২০২৬-২০২৭ অর্থবছরের উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় বিশেষ অনুদান থেকে এসব স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বুড়িরহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে স্কুল ব্যাগ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সাদ্দাম হোসেনের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ২৭০টি স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়।

আউলিয়াপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবু শচিন চন্দ্র রায়ের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম বাস্তবায়িত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাদ্দাম হোসেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু স্কুল ব্যাগ পেলেই হবে না, প্রত্যেক শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।

মনোযোগ সহকারে লেখাপড়া করতে হবে এবং নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি বিদ্যালয়ের মানোন্নয়নে সহযোগিতা এবং বিদ্যালয়ে আসার কাঁচা রাস্তাটি পাকা করার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব হারুন অর রশিদ, ইউনিয়ন যুবদলের সভাপতি জনাব ইসমাইল হোসেন বাবু, সংশ্লিষ্ট ওয়ার্ডের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ।

স্থানীয়দের মতে, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণের এ উদ্যোগ তাদের শিক্ষা কার্যক্রমে উৎসাহ জোগাবে। একই সঙ্গে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও যাতায়াতের রাস্তা পাকা করার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাস বাস্তবায়িত হলে শিক্ষার্থী ও এলাকাবাসী উপকৃত হবেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২৭০টি স্কুল ব্যাগ বিতরণ

ভূল্লীতে বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২৭০টি স্কুল ব্যাগ বিতরণ

আপডেট টাইম : ০৫:৩৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬