রোববার বিকেলে দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে; ভাঙচুর করা হয়েছে খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি।
কুষ্টিয়া প্রতিনিধি: ২৯ নভেম্বর ২০২৬ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কারেন্ট বিলকে কেন্দ্র করে বিএনপি অফিস ভাঙচুরের।
বিএনপির একটি আঞ্চলিক কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার আড়িয়া ইউনিয়নের তালবাড়িয়া তাজেম মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিয়ার (৫০) একজনকে আটক করেছে পুলিশ। হামলায় বিএনপির দুই কর্মী আহত হয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
যেভাবে ঘটল হামলা
পুলিশ, স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে একদল দুর্বৃত্ত আড়িয়া ইউনিয়নের তালবাড়িয়া তাজেম মোড়ে অবস্থিত বিএনপির আঞ্চলিক কার্যালয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার-টেবিলসহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ভাঙচুর করা হয়।

বিএনপি নেতাদের অভিযোগ
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা বাবর আলী, রাজন ও রাজিবসহ কয়েকজন মিলে এ হামলা চালিয়েছেন। আওয়ামী লীগের এক নেতার নির্দেশে এ হামলা ও ভাঙচুর চালানো হয়েছে বলেও দাবি তাদের।

এ বিষয়ে আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল মোল্লা বলেন, ‘আমাদের ইউনিয়ন বিএনপির আঞ্চলিক কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা এ হামলা চালায়। এতে আমাদের দুই কর্মী আহত হয়েছেন।’
যা বলছে পুলিশ
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোববার রাতে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘ইউনিয়ন বিএনপির আঞ্চলিক কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছেন।’

ডেইলী নিউজ বাংলা ডেস্ক 