ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় পদ্মার গ্রাসে বিলীন জনপদ: পাউবোর উদাসীনতায় দিশেহারা হাজারো কৃষক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন

জাতীয় কবি নজরুল ইসলামের ৪৭ তম মৃত্যুবার্ষিকী পালিত

জাতীয় কবি নজরুল ইসলামের ৪৭ তম মৃত্যুবার্ষিকী পালিত
মোহাম্মদ আককাস আলী : নওগাঁয় জাতীয় কবিতা পরিষদের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় কবিতা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি মোহাম্মদ আককাস আলীর সভাপতিত্বে দোয়া মাহফিলে অংশ নেন কবি মোহাম্মদ আফজাল হোসেন মাসুদ রানা,মা: আব্দুর রাজ্জাক, কবি আসমা নাহার প্রমূখ। আলোচনা সভায় কবি মোহাম্মদ আককাস আলী তাঁর স্বরচিত কবিতা “হে বিদ্রোহী কবি” আবৃত্তি করেন।
“হে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম
তোমার কবিতার হংকারে
হৃদপিণ্ড বিহীন মানুষগুলো উঠে জেগে।
তোমার কবিতার ঝংকারে
 ঘুমন্ত মানুষগুলো বিশ্বকে জাগ্রত করে।
হে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম
তুমি সাম্যের তুমি প্রেমের তুমি দ্রোহের
তুমি জাগরণের তুমি অমরত্বের কবি;
 তোমার কবিতার বিদ্রোহী পঙ্ক্তি
 শিরা-উপ শিরায় ধরায় আগুনের ফুলকি।
হে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম
শোষণ নির্যাতনের বিরুদ্ধে স্বাধীনতার পক্ষে
হাজারো কবিতা হাজারো গান লিখেছো তুমি;
তোমাকে কি করে ভুলবে বাংলার জনতা
প্রতিটি মানুষের হৃদয়ে আছে তোমার মর্যাদা।
হে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম
তুমি নির্যাতিতের তুমি অবমানিতের নিপীড়িতের
তুমি ভূখা মানুষের ক্ষুধা-যন্ত্রণা অমৃত সুধা;
তুমি বাঁচার প্রেরণা মানবতার সত্যাগ্রহ
তুমি বঞ্চিত পথহারা বাসির অঝর কান্না।
হে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম
মিথ্যে সান্তনা দেয়নি তোমার কবিতার পঙ্ক্তি
ওরা কেন করছে মিথ্যে সান্তনার ভক্তি
জেগে ওঠো জাগো বাংলার যত কবি
কেন দিবে না তোমায় গেজেটে স্বীকৃতি।
আবৃত্তি শেষে কবির বিদ্রহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মা:আব্দুর রাজ্জাক।
উল্লেখ্য, ১৯৭৬ সালের ১২ ভাদ্র জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় পদ্মার গ্রাসে বিলীন জনপদ: পাউবোর উদাসীনতায় দিশেহারা হাজারো কৃষক

জাতীয় কবি নজরুল ইসলামের ৪৭ তম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট টাইম : ০৯:০৬:১৩ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩