ঢাকা ০২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় পদ্মার গ্রাসে বিলীন জনপদ: পাউবোর উদাসীনতায় দিশেহারা হাজারো কৃষক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন

রাজশাহীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রাজশাহী ব্যুরো: রাজশাহীতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজশাহী জেলা কর্যালয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জনাব এ এইচ এম আসিফ বিন ইকরাম এর নেতৃত্বে নগরীর ভদ্র মোড়স্থ ‘অতিথি হোটেল এন্ড রেস্টুরেন্ট এবং বিশাল ফুড ইন্ডাস্ট্রিজ বিসিক শিল্প এলাকা’ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বুধবার (৩০ আগষ্ট) দুপুর ১২ টায় মোবাইর কোর্টের মাধ্যমে এই জরিমানা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
অভিযানকালে ‘অতিথি হোটেল এন্ড রেস্টুরেন্ট’ রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিস্কার অবস্থায় পরিচালনা করতে দেখা যায় এছাড়াও তাদের হালনাগাদকৃত ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, কর্মচারীদের স্বাস্থ্য সনদ এবং পানি পরীক্ষার সনদ প্রদর্শনে ব্যর্থ হয়। এছাড়াও প্রতিষ্ঠানটির ফ্রীজে লেবেল বিহীন বেশ কিছু খাদ্য পন্য মজুদ করতে দেখা যায়। এ সকল অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিধান অনুযায়ী ‘অতিথি হোটেল’- কে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষনিকভাবে আদায় করা হয়। এরপর বিসিক শিল্প এলাকায় ‘বিশাল ফুড ইন্ডাস্ট্রিজ’ নামক প্রতিষ্ঠানটির উৎপাদনস্থলে অগ্রীম উৎপাদন তারিখ সংবলিত খাদ্যপণ্য লেবেলিং করতে দেখা যায়। এছাড়াও প্রতিষ্ঠানটির উৎপাদনস্থল অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় পাওয়া যায়। তাদের হালনাগাদকৃত ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, কর্মচারীদের স্বাস্থ্য সনদ এবং পানি পরীক্ষার সনদ প্রদর্শনে ব্যর্থ হয়। খাদ্যকর্মীদের কোন রকম স্বাস্থ্য-সুরক্ষা উপকরণ ব্যবহার ব্যতীত উৎপাদস্থলে কাজ করতে দেখা যায়। এ সকল অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিধান অনুযায়ী ‘বিশাল ফুড ইন্ডাস্ট্রিজ’- কে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষনিকভাবে আদায় করা হয়। অভিযান পরিচালনাকালে ‘অতিথি হোটেল এন্ড রেস্টুরেন্ট’ এবং ‘বিশাল ফুড ইন্ডাস্ট্রিজ’ উক্ত ০২টি প্রতিষ্ঠানকে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষন ও ভোক্তাদের স্বাস্হ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত পোস্টার প্রদান করা হয়।
অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজশাহী জেলা কর্মকর্তা শাকিল আহম্মেদ, রাজশাহী সিটি কর্পোরেশন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিরাপদ খাদ্য পরিদর্শক অচিন্ত্য কুমার ভাদুড়ী, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের রাজশাহী জেলা কার্যালয়ের কর্মচারীবৃন্দ এবং রাজশাহী মেট্রোপলিটনের পুলিশ সদস্যবৃন্দের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় পদ্মার গ্রাসে বিলীন জনপদ: পাউবোর উদাসীনতায় দিশেহারা হাজারো কৃষক

রাজশাহীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট টাইম : ০৫:০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩