ঢাকা ০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় পদ্মার গ্রাসে বিলীন জনপদ: পাউবোর উদাসীনতায় দিশেহারা হাজারো কৃষক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন

মুহুর মুহু শব্দ আর নৃত্যর‌্যালী’র মধ্য দিয়ে রাজশাহীতে পালিত হয়েছে শুভ জন্মাষ্টমী

রাজশাহী ব্যুরোঃ ঢাকের মুহুর মুহু শব্দের সাথে তাল মিলিয়ে নারী পুরুষের যৌথ নৃত্য, সুদীর্ঘ র‌্যালী ও ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে পালিত হয়েছে শ্রী কৃষ্ণের ৫২৪৯ তম জন্মবার্ষিকী।
১৮ অথবা ২১ জুলাই, ৩২২৮ খ্রিস্টপূর্ব মথুরা, শূরসেন রাজ্য (বর্তমান উত্তর প্রদেশ, ভারত) ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী লক্ষত্র যোগে কৃষ্ণ মধুরায় কংসের কারাগারে মাতা দেবকীর অষ্টম সন্তান রূপে জন্মগ্রহণ করেছিলেন। এরপর থেকে এই দিনটিকে শ্রী কৃষ্ণের জন্মৎসব পালন করে আসছে সনাতন ধর্মাবলম্বীরা। এরই ধারাবাহিকতায় প্রতিবারের ন্যায় এবারও পালিত হয়েছে শ্রী কৃষ্ণের জন্মৎসব।

৬ সেপ্টেম্বর বুধবার সকাল ১০. ৩০ টায় নগরীর সাহেব বাজারস্থ শ্রী শ্রী গোপীনাথ ও লক্ষীনারায়ণ দেব বিগ্রহ (হুনুমানজিউ আঁখড়া) মন্দির থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে নগরীর কুমারপাড়া হয়ে মনিচত্বর ও রানিবাজার বাটারমোড় প্রদক্ষিণ করে পুনরায় হুনুমানজিউর আঁখড়ায় গিয়ে শেষ হয়। এর আগে মন্দিরের সামনে প্রায় ঘন্টা ব্যাপি ধর্মীয় আলোচনা ও অতিথিদের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এসময় বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রাজশাহী মহানগরের সভাপতি এ্যাড: শরৎ চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার বিল্পব বিজয় তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো:আলী কামাল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহনগর শাখা ও বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী শ্যামল কুমার ঘোষ, বাংলাদেশ পুজা উদযাপন জাতীয় পরিষদের সদস্য শ্রী কার্তিক চন্দ্র হালদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাজশাহী মহানগর শাখার সহ-সভাপতি সাধন সরকার, যুগ্ন-সাধারণ সম্পাদক অধ্যক্ষ রনজিৎ সাহা, পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক ও বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল কুমার সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক উজ্জল ঘোষ, সহ মহানগরীর সকল মন্দিরের ভক্তগণ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় পদ্মার গ্রাসে বিলীন জনপদ: পাউবোর উদাসীনতায় দিশেহারা হাজারো কৃষক

মুহুর মুহু শব্দ আর নৃত্যর‌্যালী’র মধ্য দিয়ে রাজশাহীতে পালিত হয়েছে শুভ জন্মাষ্টমী

আপডেট টাইম : ১২:৪০:৪১ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩