ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

কিংবদন্তী নেত্রী সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী (১১ সেপ্টেম্বর) উপলক্ষ্যে ফরিদপুরের সালথা উপজেলার রসুলপুর গ্রামে তাঁর নিজ বাসভবন “হামিদ মঞ্জিল”এ সোমবার বিকালে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলের আয়োজন করেন সাজেদা চৌধুরীর ছোট ছেলে ফরিদপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী (এমপি)। দোয়া মাহফিলে জেলা আওয়ামীলীগ ও ফরিদপুর-২ আসনের আওয়ামীলীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার ৫ হাজারের ওধিক মানুষ অংশ গ্রহন করেন।

দোয়া মাহফিলে জেলা আওয়ামীলীগের সভাপতি শামিম হক, সাধারন সম্পাদক ইশতিয়াক আরিফ, যুগ্ন-সাধারন সম্পাদক ঝর্না হাসান, অমিতাভ বোস, সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বার, নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরজ্জামান সরদার, সালথা উপজেলা আওয়ামীলীগ সভাপতি দেলোয়ার হোসেনসহ আওয়ামীলীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিতিত ছিলেন।

দোয়া ও মিলাদ মাহফিলে সাজেদা চৌধুরী বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরে আলোচনা করেন নেতারা। আলোচনার সময় অনেকেই আবেগে কেঁদে ফেলেন। আলোচনা শেষে সবাই মরহুমার রুহের মাগহিরা কামনা করে দোয়া করেন। দোয়া পরিচালনা করেন, বাহিরদিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা আকরাম আলী সাহেব ও পুরুরা মাদ্রাসার মোহতামিম মাওলানা নিজাম উদ্দিন।

উল্লেখ্য, ১৯৩৫ সালের ৮ মে মাগুরা জেলায় মামার বাড়িতে জন্মগ্রহণ করেন সৈয়দা সাজেদা চৌধুরী। তার পিতার নাম সৈয়দ শাহ হামিদ উল্লাহ এবং মাতা সৈয়দা আছিয়া খাতুন।৭ ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর বিপর্যয়ের মুখে পড়ে আওয়ামী লীগ। সেই সংকটময় মুহূর্তে আওয়ামী লীগকে সংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন সাজেদা চৌধুরী। ১৯৭৬ সালে সাজেদা চৌধুরী আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। ১৯৮৬ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৯২ থেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হয়ে আসছেন। এর আগে ১৯৬৯ থেকে ৭৫ পর্যন্ত সাজেদা চৌধুরী মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। সাজেদা চৌধুরী একাধিবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পর সাজেদা চৌধুরীকে প্রথমবার জাতীয় সংসদের উপনেতা করা হয়। এরপর দশম সংসদেও তিনি উপনেতার দায়িত্ব পান। একাদশ জাতীয় সংসদে তিনি ফরিদপুরের কৃষ্ণপুর ইউনিয়ন (ফরিদপুর-২ নগরকান্দা-সালথা) থেকে নির্বাচনে অংশগ্রহণ করে জয়ী হন। দশম সাধারণ নির্বাচনেও তিনি এ অঞ্চল থেকে নির্বাচিত হন।

Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

কিংবদন্তী নেত্রী সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল

আপডেট টাইম : ০৬:৫৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩