ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

বোয়ালমারীতে পরিবহন বাস থেকে দশ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ঃ ফরিদপুরের বোয়ালমারীতে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস থেকে দশ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গত মঙ্গলবার রাত ১১টায় উপজেলার সাতৈর রেলক্রোসিংয়ের উত্তর পাশে মাঝকান্দি-ভাটিয়পাড়া আঞ্চলিক মহাসড়কের উপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত দুই মাদক কারবারী হলো উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ি গ্রামের মোফাজ্জেল মোল্লার ছেলে মো. আনিচুর রহমান (৩৯) ও মঞ্জু ফকিরের ছেলে আমিনুর ফকির মনির (২৫)। বুধবার (১৩.০৯.২৩) সকালে বোয়ালমারী থানায় এ বিষয়ে মামলা দায়ের করা  হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওই রাতে গোল্ডেন লাইন (ঢাকা মেট্রো ব ১২-১৯৭৩) পরিবহনের বাসে অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। পরে তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে উভয়ের নিকট থেকে দশ কেজি গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য চার লাখ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিদর্শক (ক-সার্কেল) সেরাজুল ইসলাম বাদি হয়ে বুধবার সকালে স্থানীয় থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(খ) ও ৪১ ধারায় দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব মামলা হওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, জেলা মাদবদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে মাদক কারবারীদের আটক করে। জেলা থেকেই আসামিদের আদালতে চালান দেওয়া হবে এবং মামলা তদন্তও করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

বোয়ালমারীতে পরিবহন বাস থেকে দশ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট টাইম : ০৪:৩১:০০ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩