ঢাকা ১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় পদ্মার গ্রাসে বিলীন জনপদ: পাউবোর উদাসীনতায় দিশেহারা হাজারো কৃষক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন

রাণীনগরে  ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের ৯ সদস্যকে গ্রেফতার

মোহাম্মদ আককাস আলী  :নওগাঁর রাণীনগরে একটি বাড়িতে ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের ৯সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র, নগদ টাকা ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। এর আগে শুক্রবার (২২সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বড়গাছা ইউনিয়নের গহেলাপুর (হিন্দুপাড়া) গ্রামের প্রণব সাহার বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটলে পুলিশ রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের বাড়ি উপজেলার বিভিন্ন এলাকায়।
সংবাদ সম্মেলনে মুহাম্মদ রাশিদুল হক পুলিশ সুপার জানান, গ্রেফতার ডাকাত দলের সদস্য মাসুদ রানার নেতৃত্বে গতকাল (শুক্রবার) সন্ধ্যায় প্রণব সাহার বাড়িতে একদল ডাকাত সদস্যরা ঘরে ঢুকে তার স্ত্রী ময়না রাণীর মুখ পেঁচিয়ে এবং গামছা দিয়ে দুই হাত-পা বেঁধে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ২৬হাজার টাকাসহ বিভিন্ন মালামাল ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনায় রাতেই বাড়ির মালিক প্রণব সাহা থানায় মামলা দায়ের করলে পুলিশ রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় লুণ্ঠিত নগদ ২৬হাজার টাকা ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। এঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। সংবাদ সম্মেলনে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় পদ্মার গ্রাসে বিলীন জনপদ: পাউবোর উদাসীনতায় দিশেহারা হাজারো কৃষক

রাণীনগরে  ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের ৯ সদস্যকে গ্রেফতার

আপডেট টাইম : ০৭:৪২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩