ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আগৈলঝাড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার: দেড় বছরের কারাদণ্ড ভেড়ামারায় রেললাইনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জিয়া খাল খনন এলাকা পরিদর্শন করলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক বাগমারা পুলিশের অভিযানে অপহৃত ৭ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার মূল আসামি ধামকুড়ি গণহত্যা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও মোমবাতি প্রজ্জলন বরেন্দ্র অঞ্চলে বোরো ধানের উৎপাদন ব্যয় বেড়ে গেলেও ন্যায্য দাম নিয়ে হতাশায় চাষীরা  নওগাঁয় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা নিহত ২ গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও ক্ষমাশীল ঠিকাদার লুৎফুর পলাতক, সড়কে দিরাই-শাল্লা মানুষের ভোগান্তি বেরোবিতে লাইব্রেরির সময় বাড়ানোসহ তিন দফা দাবিতে স্মারকলিপি প্রদান

শেখ হাসিনা সরকার মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে কাজ করছে—খাদ্যমন্ত্রী

শেখ হাসিনা সরকার মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে কাজ করছে–খাদ্যমন্ত্রী

মোহাম্মদ আককাস আলী : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে কাজ করছে।সাধনচন্দ্র মজুমদার বলেন, সরকার সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার কওমি মাদরাসা শিক্ষা ব্যবস্থায় সনদের সরকারি স্বীকৃতি দিয়েছে ।খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশকে উন্নত দেশ করতে হলে সব নাগরিকদের এক কাতারে আনতে হবে। সুষম উন্নয়ন করতে হবে। সেটা বিবেচনায় নিয়ে সকলের জন্য উন্নয়নের কর্মসূচি হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় তিনি নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান জানান।শনিবার (২১ অক্টোবর) দুপুরে বাঐচন্ডি আলিম মাদ্রাসা প্রাঙ্গণে চারতলা একাডেমিক ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বাঐচন্ডি আলিম মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ, নওগাঁ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আবু সাইদ, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, বাঐচন্ডি আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুজার এবং হাজীনগর ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক প্রমুখ।
Tag :
জনপ্রিয় সংবাদ

আগৈলঝাড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার: দেড় বছরের কারাদণ্ড

শেখ হাসিনা সরকার মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে কাজ করছে—খাদ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৭:১৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩