ঢাকা ১১:২৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক

বেরোবিতে লাইব্রেরির সময় বাড়ানোসহ তিন দফা দাবিতে স্মারকলিপি প্রদান

পারভেজ হাসান | নিজস্ব প্রতিবেদক | বেরোবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি),রংপুরের কেন্দ্রীয় লাইব্রেরিতে নিজস্ব বই নিয়ে প্রবেশের সুযোগ এবং লাইব্রেরির সময়সূচি পরিবর্তনের দাবিতে উপাচার্যের কাছে আবেদন জানিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এ আবেদনপত্র জমা দেওয়া হয়।

বর্তমানে লাইব্রেরির সীমিত সময়সূচির কারণে সুবিধাজনকভাবে পড়াশোনা করতে পারছেন না বলে অভিযোগ শিক্ষার্থীদের। আবেদনপত্রে শিক্ষার্থীরা আরও উল্লেখ করেন, বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস, অ্যাসাইনমেন্ট, পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কাজের চাপের কারণে নির্ধারিত সময়ের মধ্যে লাইব্রেরি ব্যবহার করতে পারছেন না। ফলে তাদের পড়াশোনা ও শিক্ষার মান উন্নয়ন ব্যাহত হচ্ছে।

শিক্ষার্থীরা মনে করেন, লাইব্রেরির সময়সূচি পরিবর্তন ও প্রয়োজনীয় সংস্কার জরুরি। এতে তারা আরও ভালোভাবে পড়াশোনা ও গবেষণার সুযোগ পাবেন।

আবেদন পত্রে তিনটি দাবি তুলে ধরা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে লাইব্রেরির সময় বৃদ্ধি করে সকাল ৯টা থেকে অন্তত রাত ১০টা পর্যন্ত খোলা রাখা, লাইব্রেরির ভেতরে নিজস্ব বই নিয়ে প্রবেশের সুযোগ প্রদান এবং পর্যাপ্ত আসন, আলো-বাতাস, পরিচ্ছন্নতা ও প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা।

এ বিষয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এস এম আশিকুর রহমান বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি নির্ভর করে তার শিক্ষা ও গবেষণার মানের ওপর। তবে লাইব্রেরি বিকেল ৪টায় বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থীরা পর্যাপ্ত সময় পাচ্ছেন না।” তিনি লাইব্রেরি সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা এবং এর সম্প্রসারণের মাধ্যমে পড়াশোনার উপযোগী পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন

বেরোবিতে লাইব্রেরির সময় বাড়ানোসহ তিন দফা দাবিতে স্মারকলিপি প্রদান

আপডেট টাইম : ০৭:৫৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬