ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

বোয়ালমারীতে ট্রেনের চাকায় মাথা দিয়ে অজ্ঞাত নারীর আত্মহত্যা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের নিচে মাথা দিয়ে অজ্ঞাত এক নারী (৩৫) আত্মহত্যা করেছে বলে জানা গেছে। সোমবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার রূপাপাত ইউনিয়নের কাটাগড় বাজার ও কলিমাঝি রেল গেটের মাঝখানের ফাঁকা যায়গায় রাজবাড়ী-ভাটিয়াপাড়া রেল লাইনে এ ঘটনা ঘটে। বিকেল ৫টা ১৫ মিনিটে শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানেই মৃতদেহ পড়ে ছিল। রূপাপাত ইউনিয়নের ১ নং ইউনিটের ইউপি সদস্য কাটাগড় গ্রামের বাসিন্দা খন্দকার আইউব আলী মঙ্গল জানান, ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা রাজবাড়ী গামী লোকাল ট্রেন বিকেল ২ টা ১৫ মিনিটের দিকে ওইস্থানে পৌঁছলে অজ্ঞাত ওই নারী রেলপাতের উপর মাথা দিয়ে শুয়ে পড়েন। ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। অজ্ঞাত ওই নারীর পরনে লাল-হলুদ রঙের শাড়ি রয়েছে বলে জানান তিনি। রেল কর্তৃপক্ষ এবং পুলিশকে তিনি খবর দিয়েছেন। খবর পেয়ে ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছয় ডহরনগর ফাঁড়ি পুলিশ। বোয়ালমারী রেল স্টেশনের বুকিং সুপাভাইজার দেলোয়ার হোসেন বলেন, একজন মহিলার মারা যাওয়ার সংবাদ পেয়েছি কিন্তু নাম পরিচয় জানা যায়নি। রাজবাড়ী রেলওয়ে পুলিশকে (জিআরপি) সংবাদ দেওয়া হয়েছে তাঁরা এসে লাশ উদ্ধার করে পরবর্তি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, রেল সংক্রান্ত ব্যাপার তাই রেলওয়ে পুলিশ এসে ব্যবস্থা নিবে। আইন শৃঙখলা দেখার জন্য ডহরনগর ফাঁড়ি পুলিশকে বলা হয়েছে। ফাঁড়ি পুলিশ সেখানে থাকবে।
Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

বোয়ালমারীতে ট্রেনের চাকায় মাথা দিয়ে অজ্ঞাত নারীর আত্মহত্যা

আপডেট টাইম : ০৮:১৫:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩