ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

চোখের ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলো না ইমরানের

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের মান্দারতলা নামক স্থানে সড়ক দূঘর্টার একদিন পর আহত ইমরান আহমেদ (৩২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেলা ১১ টার দিকে মারা গেছে। ইমরান আহমেদ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সুটারকান্টি গ্রামের বাসিন্দা। পিকআপের চালকের বাড়ি মাগুরা জেলার আমুড়িয়া গ্রামে। জানা যায়, গত বুধবার ইমরান আহমেদ তার স্ত্রী ও এক মেয়েকে নিয়ে মধুখালী উপজেলার নওয়াপাড়া অটোভ্যানে চোখের ডাক্তার দেখাতে যান। ডাক্তার দেখিয়ে দুপুর ১২টার দিকে বাড়ি ফেরার পথে বোয়ালমারী মোহাম্মদপুর সড়কের ময়না মান্দারতলা নামক স্থানে পৌছালে বোয়ালমারী থেকে ছেড়ে যাওয়া পকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোভ্যানে থাকা ইমরান ও তার স্ত্রী আহত হয়। আহত অবস্থায় তাকে ময়না গ্রামের সমাজসেবক আশরাফুজ্জামান মিলন তাদেরকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ইমরান ও তার স্ত্রী জান্নাতি বেগমকে (২৫) ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রিফার্ড করেন। সেখান থেকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইমরান আহমেদকে নিয়ে ভর্তি করা হয়। পরের দিন সকাল ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় পিকআপ ও চালক কাবিয়ার মোল্যাকে (২৭) বোয়ালমারী থানা পুলিশ আটক করেন। থানা অফিসার ইনচার্জ মুহ্ম্মদ আব্দুল ওহাব বলেন, সড়ক দূঘর্টানায় পিকআপ চালক আটক আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

চোখের ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলো না ইমরানের

আপডেট টাইম : ০৯:২০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩