ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় পদ্মার গ্রাসে বিলীন জনপদ: পাউবোর উদাসীনতায় দিশেহারা হাজারো কৃষক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন

বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে দেশের গণতন্ত্রকে হত্যা করা হয়–খাদ্যমন্ত্রী

মোহাম্মদ আককাস আলী :গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন,বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে দেশের গণতন্ত্রকে হত্যা করা হয়। বিএনপিকে গণতন্ত্রের শত্রু উল্লেখ করে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করেছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া। সেই বিএনপির নেতৃবৃন্দের মুখে গণতন্ত্রের কথা মানায় না। জিয়ার আমলে হাঁ-না ভোট হয়েছে। সব ভোটেই কারচুপি করেছে তারা। মন্ত্রী বলেন,বিশ্বের বুকে বাঙালিকে পরিচিত করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সাড়ে তিন বছর মানুষের জন্য কাজ করার সুযোগ পান। দেশকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার আগে মুশতাক ও জিয়ার ষড়যন্ত্রে সপরিবারে হত্যা করা হয় তাঁকে ।
খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষের বেঁচে থাকার অবলম্বন করে দিয়েছেন। সামাজিক নিরাপত্তার আওতায় বিভিন্ন ভাতা দিয়ে অসহায় মানুষকে মর্যাদা ও সম্মান দিয়েছেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, দুঃখজনক হলেও সত্য যে, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আসার পূর্বে অনেকেই পরিবারে ও সমাজে অমর্যাদা পেয়েছেন। এখন কেউ বয়স্কভাতা পান, কেউ বিধবাভাতা পান, কেউবা আশ্রয়ণের ঘর পেয়েছেন। মাথা গোজার ঠাঁই পেয়ে, নিজের জন্য ওষুধ কিনতে পেরে তাঁরা এখন অনেক খুশি। শুক্রবার (১০ নভেম্বর) সকালে নিয়ামতপুরে বীরজোয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে পাঁড়ইল ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
পাঁড়ইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মুজিব গেন্দার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, নওগাঁ জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন প্রমুখ।
Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় পদ্মার গ্রাসে বিলীন জনপদ: পাউবোর উদাসীনতায় দিশেহারা হাজারো কৃষক

বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে দেশের গণতন্ত্রকে হত্যা করা হয়–খাদ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৯:০৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩