ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

বোয়ালমারীতে শেখ রাসেল শিশু পার্ক উদ্বোধন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: বোয়ালমারীতে নবনির্মিত শেখ রাসেল শিশুপার্ক সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। উদ্বোধনের সাথে শিশু কিশোর ও সর্বসাধারণের জন্য পার্কটি উন্মুক্ত করে দেওয়া হয়। শনিবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে বেলুন-ফেষ্টুন উড়িয়ে ও ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে শিশু পার্কটির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারেফ হোসাইন । উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য ফরিদপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. রেখা পারভিন, ময়না ইউপি চেয়ারম্যান আব্দুল হক মৃধা, সাতৈর ইউপি চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, চতুল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, দাদপুর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন , বোয়ালমারী ইউপি চেয়ারম্যান আব্দুল হক প্রমুখ। বোয়ালমারী উপজেলা পরিষদ সংলগ্ন প্রায় ৪ বিঘা জায়গার ওপর নবনির্মিত শেখ রাসেল শিশু পার্কটি তৈরি করা হয়েছে। উপজেলা পরিষদ ও প্রশাসন কর্তৃক স্থানীয় উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত শেখ রাসেল শিশুপার্কে রয়েছে শেখ রাসেলের প্রতিকৃতিসহ দৃষ্টিনন্দন ফটক, দৃষ্টিনন্দন সীমানা প্রাচীর , দর্শনীয় লেক, পার্কের অভ্যন্তরে ওয়াকওয়ে, মূল ফটকের সামনে কফিশপ, শিশুদের জন্য স্লিপার, দোলনা, নৌকাসহ বিভিন্ন রাইড, রয়েল বেঙ্গল টাইগার, সিংহ, জেরাফ, বকসহ নানা জীবজন্তুর ভাস্কর্য, পাবলিক টয়লেট সহ বিভিন্ন সুযোগ-সুবিধা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারেফ হোসাইন। উদ্বোধনী দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিশু ও কিশোর ও তাদের অভিভাবকদের পদচারণায় মুখর হয়ে উঠে শেখ রাসেল শিশুপার্ক। এই প্রথম শিশু কিশোরদের জন্য জন্য বোয়ালমারীতে বিনোদন কেন্দ্র নির্মাণ করা হলো।

Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

বোয়ালমারীতে শেখ রাসেল শিশু পার্ক উদ্বোধন

আপডেট টাইম : ১২:৩৮:৫১ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩