ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় পদ্মার গ্রাসে বিলীন জনপদ: পাউবোর উদাসীনতায় দিশেহারা হাজারো কৃষক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন

নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের দক্ষতা বাড়বে– খাদ্যমন্ত্রী

মোহাম্মদ আককাস আলী :
 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকার নতুন শিক্ষাক্রম চালু করেছে। নতুন শিক্ষাক্রমে মুখস্থ বিদ্যার পরিবর্তে বাস্তবমুখী শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। একটি মহল নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার শুরু করেছে উল্লেখ করে সাধন চন্দ্র মজুমদার বলেন, নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের দক্ষতা বাড়বে। খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একসঙ্গে সাঁইত্রিশ হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারীকরণ করেন।তাঁর সুযোগ্য কন্যা পরবর্তীতে প্রায় সাতাশ হাজার শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করেন।
শেখ হাসিনা একজন শিক্ষানুরাগী উল্লেখ করে তিনি বলেন, নওগাঁবাসীকে তিনি একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় উপহার দিয়েছেন। নতুন প্রজন্মকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক সমাজের পাশাপাশি বিদ্যালয়ের ভূমিকাও গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেছেন, এজন্যই সরকার নতুন ভবন নির্মাণ করে বিদ্যালয়ের সুন্দর পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেন।
রোববার (১২ নভেম্বর) সকালে খাদ্যমন্ত্রী তাঁর নির্বাচনি এলাকার চাপড়া উচ্চবিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।
নিয়ামতপুর উপজেলার সহকারী-কমিশনার (ভূমি) রুপম দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক মো: জাহিদ-হাসান-বিপ্লব, ভাবিচা ইউনিয়ন পরিষদের-চেয়ারম্যান মো: ওবাইদুল হক চাপড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোকসেদ আলী প্রমুখ।
Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় পদ্মার গ্রাসে বিলীন জনপদ: পাউবোর উদাসীনতায় দিশেহারা হাজারো কৃষক

নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের দক্ষতা বাড়বে– খাদ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৯:২০:১২ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩