ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় পদ্মার গ্রাসে বিলীন জনপদ: পাউবোর উদাসীনতায় দিশেহারা হাজারো কৃষক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন

রাণীনগরে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

রাণীনগরে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

মোহাম্মদ আককাস আলী :
নওগাঁর রাণীনগরের পারইল ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার সকালে উপজেলার পারইল ইউনিয়ন পরিষদে ঘটনাটি ঘটে। এ সময় দুর্বৃত্তরা ইউপি চেয়ারম্যান জাহিদকে দেশীয় ধারালো অস্ত্র ছুরি ও হাসুয়া দিয়ে তার হাতে এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে। গুরুত্বর আহত চেয়ারম্যান জাহিদকে বগুড়া জিয়া মেডিকেলে ভর্তি করা হয়েছে। তবে কি কারণে তার উপর হামলার ঘটনা ঘটলো তা সঠিকভাবে বলতে পারেনি কেউ।
পারইল ইউপি সচিব তরিকুল বলেন, পরিষদে চেয়ারম্যানের কক্ষে সেবাপ্রত্যাশীদের সেবা দিচ্ছিলেন চেয়ারম্যান জাহিদ। এ সময় মাস্ক পরে ৬-৭ জন ব্যক্তি ইউনিয়ন পরিষদে ঢুকেন। তাদের মধ্যে ২জন চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করে। এরপর চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে বলতে তারা চেয়ারম্যানের উপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা ইউপি চেয়ারম্যান জাহিকে পাইপ দিয়ে মারধর করাসহ দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কোপান। এরপর চেয়ারম্যানকে গুরুত্বর আহত করে তারা পালিয়ে যান। হামলাকারী দুর্বৃত্তরা মাস্ক পরে থাকায় তাদের চেনা যায়নি।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয় ক্ষতিয়ে দেখা হচ্ছে। ইউপি চেয়ারম্যান জাহিদের উপর হামলাকারী কাউকে ছাড় দেওয়া হবে না। দ্রুত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় পদ্মার গ্রাসে বিলীন জনপদ: পাউবোর উদাসীনতায় দিশেহারা হাজারো কৃষক

রাণীনগরে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

আপডেট টাইম : ০৯:২৬:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩