ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় পদ্মার গ্রাসে বিলীন জনপদ: পাউবোর উদাসীনতায় দিশেহারা হাজারো কৃষক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন

নওগাঁয় নজরুল একাডেমির সাংগঠনিক সম্পাদককে কুপিয়ে হত্যা

মোহাম্মদ আককাস আলী : নওগাঁ শহরের ইয়াদালীর মোড় নামক স্থানে মুখোশধারী সন্ত্রাসীরা নজরুল একাডেমির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন (৫২)কে কুপিয়ে হত্যা করেছে। শনিবার আনুমানিক রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন শহরের রজাকপুর এলাকার বাসিন্দা। তিনি নওগাঁ পৌর এলাকার ৯নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক ছিলেন। এছাড়া তিনি নওগাঁ নজরুল একাডেমির সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নওগাঁ জেলা কমিটির সদস্য ছিলেন বিলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওইদিন রাত ১০টার দিকে সড়কের পাশে কামাল মোটর সাইকেলে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। এসময় হঠাৎ করেই মুখোশধারী ও মাথায় হেলমেট পড়া ৫ থেকে ৭জন যুবক চাপাতি ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কামালকে কুপিয়ে জখম করে ফেলে রেখে পালিয়ে যায়। দুর্বৃত্তরা কামালের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় কামাল হোসেনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। হত্যাকান্ডের কারণ এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ ফায়সাল বিন আহসান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ ও জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। এব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় পদ্মার গ্রাসে বিলীন জনপদ: পাউবোর উদাসীনতায় দিশেহারা হাজারো কৃষক

নওগাঁয় নজরুল একাডেমির সাংগঠনিক সম্পাদককে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ০৮:৩৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩