ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন

আগুন সন্ত্রাস, হরতাল-অবরোধ মানুষ আর সমর্থন করে না—খাদ্যমন্ত্রী 

মোহাম্মদ আককাস আলী :খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন,আগুন সন্ত্রাস, হরতাল-অবরোধ মানুষ আর সমর্থন করে না। বিএনপি ভোটে না এসে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করলে তা রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সাধন চন্দ্র মজুমদার বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে একটি মহল নির্বাচন বানচালের অপচেষ্টা ও ষড়যন্ত্র করছে। আগুন সন্ত্রাস, গাড়ি পোড়ানো, হরতাল-অবরোধ দিয়ে দেশের অর্থনৈতিক ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে। তারা আবার আন্তজার্তিক ষড়যন্ত্রেও লিপ্ত হয়েছে।
 মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় থেকেই একটা মহল বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করেই যাচ্ছে। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ষড়যন্ত্র করেই পরিবারসহ হত্যা করেছে। খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারও রক্তচক্ষুর ধার ধারে না। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তিনি পদ্মা সেতু নির্মাণ করেছেন। চট্টগ্রাম ট্যানেল, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, পায়রা বিদ্যুৎ কেন্দ্র সহ যোগাযোগ, অবকাঠামোগত উন্নয়ন করে দেশটাকে সোনার বাংলাদেশ গঠনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বুধবার (২৯ নভেম্বর) সকালে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে নিয়ামতপুর কমিউনিটি সেন্টারে ৬ষ্ঠ বারের মতো খাদ্যমন্ত্রীকে নৌকা প্রতীক মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী। মন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে ভোটারদের ভোট প্রদানে যেন কোন রকম সমস্যা না হয় সেদিকে দৃষ্টি রেখে ভোট পরিচালনা কমিটি সাজানোর নির্দেশ দেন। কুচক্রী মহল যেন ভোটারদের আটকিয়ে রাখতে না পারে এবং ভোট পরবর্তী সময়ে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইশ্বর চন্দ্র বর্মন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন প্রমূখ।
Tag :
জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন

আগুন সন্ত্রাস, হরতাল-অবরোধ মানুষ আর সমর্থন করে না—খাদ্যমন্ত্রী 

আপডেট টাইম : ০৮:১৮:১২ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩