ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন

ইসলামি ফাউন্ডেশনে চাকরি দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

মোহাম্মদ আককাস আলী : নওগাঁর নিয়ামতপুরে ইসলামি ফাউন্ডেশনে চাকরি দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে মডেল কেয়ারটেকার ইব্রাহীম খলিল (৪০) এর বিরুদ্ধে। ১ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে চাকরি না হলেও টাকা ফেরত দিতে গড়িমসি করছেন ওই কেয়ারটেকার।
শনিবার (২ ডিসেম্বর) থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী হাবিবুর রহমান। ইব্রাহীম খলিল উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের শালবাড়ি গ্রামের মেম্বার আলীর ছেলে। অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৩ সালে ইসলামি ফাউন্ডেশনে নিয়ামতপুর উপজেলায় একজন সাধারণ কেয়ারটেকার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পায়। কেয়ারটেকার ইব্রাহীম খলিল হাবিবুর রহমান চাকরির প্রলোভন দেখালে ১ লক্ষ ২০ হাজার টাকা তুলে দেন ওই ভুক্তভোগী। চাকরি না হওয়ায় বিভিন্ন সময় টাকা চাইলে টালবাহানা করে সময় ক্ষেপণ করতে থাকেন ওই কেয়ারটেকার।
অভিযোগকারী হাবিবুর রহমান বলেন, চাকরি দেয়ার নাম করে আমার কাছ থেকে টাকা নেয় ইব্রাহিম খলিল। চাকরিে না হওয়ায় ইসলামি ফাউন্ডেশনের শিক্ষক মালেকের সহযোগিতায় ২০ হাজার ফেরত দিলেও বাঁকি ১ লক্ষ দিতে অনীহা প্রকাশ করেন। উপায় না পেয়ে থানায় লিখিত অভিযোগ করেছি।
বিষয়টি ইব্রাহিম খলিলের যোগাযোগ করলে তিনি বলেন, এ এরকম কোনো বিষয়ের সাথে আমি জড়িত না। উপজেলা ফিল্ড সুপারভাইজার হযরত আলী বলেন, তাদের মধ্যে টাকা লেনদেন হয়েছে। বিষয়টি নিয়ে অনেক ঝামেলা হয়েছে তাদের মধ্যে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag :
জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন

ইসলামি ফাউন্ডেশনে চাকরি দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

আপডেট টাইম : ০৬:২৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩