ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন

গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেফতার এক

রাজশাহী ব্যুরো: রাজশাহীর গোদাগাড়ী প্রেমতলী এলাকায় অভিযান চালিয়ে করে ১ কেজি হেরোইনসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাত সাড়ে ১১ টার দিকে প্রেমতলী পদ্মানদীর পাড় থেকে সাব্বির রহমান সাকিম (৩৮) নামক এক মাদক কারবারি গ্রেফতার করা হয়। সাব্বির প্রেমতলী এলাকার মৃত শফিকুলের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছে রাজশাহী জেলা ডিবি পুলিশ। জানা গেছে, রাজশাহী পুলিশ সুপার সাইফুর রহমানের নির্দেশে গোদাগাড়ী এলাকায় মাদক উদ্ধার কাজে নিয়োজিত ছিল জেলা ডিবি পুলিশের এসআই করিম, এসআই নাসিমসহ একটি টিম। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওই টিম জানতে পারে প্রেমতলী এলাকায় একটি বড় হেরোইনের চালান ভারত থেকে পাচার হয়ে আসছে এবং দুই মাদক কারবারি চালনটি নিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওই টিম প্রেমতলী পানি উন্নয়ন বোর্ডের ঘরের পাশেই অভিযান পরিচালনা করে। এসময় প্রেমতলী কাঠালবাড়িয়া গ্রামের মৃত শফিকুলের ছেলে সাব্বির রহমান সাকিম (৩৮)কে ১ কেজি হেরোইনসহ হাতে নাতে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এসময় আরএমপি দামকুড়া হরিপুর বেড়পাড়া এলাকার রুহুল আমিনের ছেলে রফিকুল ইসলাম ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত সাকিম ও রফিকুল দীর্ঘদিন যাবত মাদক কারবারের সাথে জড়িত ও কোটি টাকার হেরোইন তাদের বলে ডিবি পুলিশের কাছে স্বীকার করে। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই করিম বাদি হয়ে গোদাগাড়ী থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন

গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেফতার এক

আপডেট টাইম : ০২:৪৩:১৩ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩