ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন

ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাই গ্রেফতার

ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাই গ্রেফতার

মোহাম্মদ আককাস আলী :
নওগাঁর বদলগাছীতে ছোট ভাই সাজু (২৭)কে হত্যার দায়ে বড়ো ভাই রাজু হোসেন (২৯) কে আটক করেছে র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। শনিবার (৯ ডিসেম্বর) ভোরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের দরিয়াপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত রাজু হোসেন ওই গ্রামের মৃত বেলাল হোসেনের মেঝো ছেলে ও নিহত সাজু হোসেনের আপন বড়ো ভাই। এদিন সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে গত ৬ডিসেম্বর রাজুর ইটের আঘাতে সাজু নিহত হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ০৬ ডিসেম্বর বিকেলে বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে সাজু ও রাজু নামে আপন দুই ভাই নিজ বাড়িতে খড়ের পালা দিচ্ছিল। এমন সময় তাদের মধ্যে মোটরসাইকেল কেনা নিয়ে তর্ক শুরু হয়। তর্কের এক পর্যায়ে মেজো ভাই রাজু ছোট ভাই সাজুকে উদ্দেশ্য করে ইট ছুঁড়ে মারলে এতে সাজু আহত হয়। আশংকাজনক অবস্থায় সাজুকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তিনি মারা গেছেন বলে চিকিৎসক জানান। এ ঘটনায় বদলগাছী থানায় একটি হত্যা মামলা রুজু হওয়ার পর থেকে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল আসামী রাজুর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।
এরই ধারাবাহিকতায় জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে র‌্যাবের একটি চৌকস দল শনিবার ভোরে বিশেষ অভিযান পরিচালনা করে দরিয়াপুর গ্রামের নিজ বাড়ী থেকে আসামী রাজু কে আটক করে।
Tag :
জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন

ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাই গ্রেফতার

আপডেট টাইম : ০৬:২০:২৬ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩