ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন

বগুড়ায় ককটেল বিস্ফোরণ— তিন পুলিশ সদস্য আহত  

 (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার গাবতলীতে একটি ককটেল বিস্ফোরণে ৩জন পুলিশ সদস্য আহত হয়েছে। ১৩ডিসেম্বর বুধবার দুপুরে থানার তিনমাথার মোড়ে কেন্দ্রীয় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলো থানার এসআই কুদ্দুস, এএসআই এনামুল হক ও জয়দেব।
স্থানীয়রা জানান, গতকাল দুপুর পৌনে দুইটার সময় বিএনপির চলমান অবরোধের সমর্থনে উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি থানার মোড় অতিক্রম করলে কেন্দ্রীয় মসজিদের সামনে হঠাৎ কোথাও থেকে ছোঁড়া একটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় ওইস্থানে থানার পুলিশ বাহীনি আইনশৃঙ্খলা রক্ষার্থে অবস্থান করছিল। বিস্ফোরিত ওই ককটেলের আঘাতে ডিউটিরত থানার এসআই কুদ্দুস, এএসআই এনামুল হক ও জয়দেব পায়ে আঘাত পেয়ে মারাত্মক আহত হয়। আহত এসআই কুদ্দুস, এনামুল ও জয়দেবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানার ওসি আবুল কালাম আজাদ জানান, পুলিশকে লক্ষ্য করে বিএনপির মিছিল থেকে ককটেল নিক্ষেপ করা হয়েছে। এতে আমাদের ৩পুলিশ সদস্য আহত হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন বলেন, আমাদের মিছিল থেকে কেউ ককটেল বিস্ফোরণ করেনি। কেউ ষড়যন্ত্র করে আমাদেরকে ফাঁসাতে এই ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন

বগুড়ায় ককটেল বিস্ফোরণ— তিন পুলিশ সদস্য আহত  

আপডেট টাইম : ০৯:২৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩