ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন

র‍্যাবের অভিযানে চাঞ্চল্যকর  হত্যা মামলার  প্রধান আসামী  গ্রেফতার  

রাবেয়া সুলতানা, (বগুড়া) প্রতিনিধি :  গত ১৩ ডিসেম্বর, ২০২৩ ইং তারিখ বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার চাওলা পাড়া গ্রামে রুবেল মিয়া (৩০) নামে এক ট্রাক ড্রাইভারকে তার নিজ বাড়ির শয়ন কক্ষে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে দূর্বৃত্তরা। নিহতের মা মোছা. জামিলা বেগম (৬৫), স্বামী-মৃত জামাত আলী, সাং- জাহাঙ্গীরাবাদ চাউলিয়া পাড়া, থানা- শিবগঞ্জ, জেলা- বগুড়া শিবগঞ্জ থানায় এই মর্মে একটি অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে শিবগঞ্জ থানার মামলা নং-২১, তারিখ-১৩/১২/২৩ ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়। এ ধরনের নৃশংস ও বর্বরোচিত হত্যাকান্ডটি বগুড়া জেলাসহ সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় আলোড়ন তৈরি করে। আসামীদের দ্রত গ্রেফতার করতে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় ১৪ ডিসেম্বর, ২০২৩ তারিখ ২৩.৪৫ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মো. মিনহাজুল (২৪), পিতা- বাচ্চু মিয়া, সাং-জাহাঙ্গীরাবাদ চাউলিয়া, থানা- শিবগঞ্জ, জেলা-বগুড়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করলে সে প্রাথমিকভাবে হত্যাকান্ডের কথা স্বীকার করে। ধৃত আসামী আরো জানায় সে ও তার আরো একজন সহযোগী প্রথমে নিহতের বাসায় চারটি ইয়াবা ট্যাবলেট নিয়ে যায় এবং তিন জন মিলে ইয়াবা সেবন করে। এরপরে সে এবং তার সহযোগী মিলে ভিকটিমকে চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং মুখে বালিশ চাপা দিয়ে হত্যা নিশ্চিত করে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, ৩য় একটি পক্ষ রুবেলকে হত্যার বিনিময়ে আসামীকে একটি বাড়ি করে দেওয়ার আশ্বাস দিয়েছিল। ধৃত আসামীর সাথে নিহতের পূর্বের পারিবারিক বিরোধের জেরে ও ৩য় পক্ষ হতে বাড়ির অফার পেয়ে আসামী এই নির্মম হত্যাকান্ডটি ঘটায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার শিবগঞ্জ থানায় সোপর্দ করা হবে।
Tag :
জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন

র‍্যাবের অভিযানে চাঞ্চল্যকর  হত্যা মামলার  প্রধান আসামী  গ্রেফতার  

আপডেট টাইম : ০৭:৫৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩