ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন

বগুড়া আদমদীঘিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাবেয়া সুলতানা  (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে আলিমা বেগম (২০) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে নাকি তাকে কৌশলে হত্যা করা হয়েছে, এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। গৃহবধূ সাওইল দীঘিরপাড় এলাকার শাকিল আহম্মেদের স্ত্রী। গতকাল বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে আদমদীঘি উপজেলার সাওইল দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে পুলিশ আলিমা বেগমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। পুলিশ ও স্থানীয়রা জানান. সাওইল দীঘিরপাড় এলাকার শাকিল আহম্মেদের সাথে পঞ্চগড় জেলার বোদা সদরের শেখপাড়ার আলম বাদশার মেয়ে আলিমা বেগমের বিয়ে হয়। তাদের আড়াই বছরের একটি সন্তান রয়েছে। বিয়ের পর তাদের মাঝে মধ্যে পারিবারিক কলহ চলছিল। গতকাল বৃহস্পতিবার রাতের খাবার পর সন্তানসহ স্বামী শাকিল আহম্মেদ ও স্ত্রী আলিমা বেগম ঘুমিয়ে পড়ে। ভোর রাতে শয়ন ঘরের আড়ার সাথে স্ত্রী আলিমা বেগম গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্য করেছে মর্মে প্রতিবেশির সহযোগীতায় তার মরদেহ নামিয়ে রাখা হয়। পরদিন আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে আদমদীঘি থানায় খবর দিলে পুলিশ এই মৃত্যুটি রহস্যজনক মনে করে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় মৃত আলিমার বেগমের মামা মোস্তাাকিন আহম্মেদের দাবী তার ভাগিনী আলিমা বেগমকে কৌশলে হতা করা হয়েছে। ঘটনার তদন্তকারি উপ পরিদর্শক তরিকুল ইসলাম বলেন সুরৎহাল রির্পোটে মৃত গৃহবধুর গলায় কালো চিহ্ন দেখা যায়।
Tag :
জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন

বগুড়া আদমদীঘিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

আপডেট টাইম : ০৫:৫৮:১০ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩