ঢাকা ১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন

রাজশাহীতে নৌকার পোস্টারের উপর কাঁচি’র পোস্টার লাগানোর দায়ে বাদশা’কে শোকজ

রাজশাহী ব্যুরো: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী-২ (সদর) আসন স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ মো. শফিকুর রহমান বাদশাকে শোকজ নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান কমিটি।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে সদর আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং রাজশাহী অতিরিক্ত আদালত যুগ্ম জেলা ও দায়রা জজ বিকাশ কুমার বসাক কারণ দর্শাতে শোকজ নোটিশ দিয়েছেন। ঐ নোটিশে শফিকুর রহমান বাদশা’কে আগামী রোববার (৩১ ডিসেম্বর) ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়েছে, ১৪ দল মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফজলে হোসেন বাদশার পক্ষ থেকে দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। ১৪ দল মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফজলে হোসেন বাদশার পোস্টার ও ব্যানারের ওপর স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতিকের পোস্টার ও ব্যানার লাগানো এবং মাইকিং করে বাংলাদেশ আওয়ামী লীগ দল ও দলের সভাপতি মনোনীত প্রার্থী হিসেবে নিজেকে দাবি করেছেন স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ মো.শফিকুর রহমান বাদশা। অভিযোগকারী প্রমাণক হিসেবে স্থিরচিত্র দাখিল করেছেন।

এরপর অনুসন্ধান কমিটি মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকা এবং রেলগেট এলাকায় প্রাথমিক অনুসন্ধানে ছেঁড়া পোস্টার গোচরীভূত হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার-ব্যানারের ওপর অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার, ব্যানার লাগানো বা ক্ষতিসাধন, বিকৃতি, বিনষ্ট করা জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর ৭ (২) নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন। নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮’-এর ৭ (২) নম্বর বিধি লঙ্ঘনের দায়ে শফিকুর রহমান বাদশার বিরুদ্ধে নির্বাচন কমিশনে কেন ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না তা আগামী ৩১ ডিসেম্বর রোববার বেলা ১১টার মধ্যে মনোনীত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান।

Tag :
জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন

রাজশাহীতে নৌকার পোস্টারের উপর কাঁচি’র পোস্টার লাগানোর দায়ে বাদশা’কে শোকজ

আপডেট টাইম : ১১:৩৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩