ঢাকা ১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন

মহাদেবপুরে নির্বাচন অফিসের সামনে থেকে পরিত্যক্ত ককটেল উদ্ধার 

মোহাম্মদ আককাস আলী : নওগাঁর মহাদেবপুরে নির্বাচন অফিসের সামনে থেকে পরিত্যক্ত ককটেল উদ্ধার উদ্ধার করা হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) দুপুর আড়াইটায় রাজশাহী র‌্যাব-৫ এর একটি বোমা বিশেষজ্ঞ দল বস্তুটি উদ্ধার করে পরীক্ষার জন্য নিয়ে যান। উপজেলা নির্বাচন অফিসার আল মামুন জানান, সকাল ১০টায় স্থানীয়রা তাকে জানান যে, অফিসের সামনে গাছতলায় একটি ককটেল সদৃশ্য বস্তু পড়ে আছে। সাথে সাথেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করে আইন-শৃঙ্খলা বাহিনীকে জানান। উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, মহাদেবপুর থানার ওসি রুহুল আমিন, ডিবি, বিজিবি ও র‌্যাব কর্মকর্তারা তাৎক্ষণিক ওই জায়গা লাল ফিতা দিয়ে ঘিরে রাখেন। পরে র‌্যাব-৫ রাজশাহীর কমান্ডিং অফিসার লে: কর্নেল মুনিম ফেরদৌস এসজিপি পিএসসি এসি এর নেতৃত্বে র‌্যাবের একটি বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে আসেন। তারা ককটেল সদৃশ্য বস্তুটি প্রাথমিক পরীক্ষা করে উদ্ধার করেন। র‌্যাবের কমান্ডিং অফিসার সাংবাদিকদের জানান, পরিত্যক্ত অবস্থায় পাওয়া ককটেল সদৃশ্য একটি বস্তু উদ্ধার করা হয়েছে। সেটির অধিকতর পরীক্ষা করা হবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন নাশকতার আশঙ্কা নাই এবং কেউ নাশকতার চেষ্টা করলে পার পাবেনা বলেও জানান। তিনি জানান, পরিস্থিতি ভালো রয়েছে। মানুষ নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন। মহাদেবপুর থানার ওসি জানান, এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি।
Tag :
জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন

মহাদেবপুরে নির্বাচন অফিসের সামনে থেকে পরিত্যক্ত ককটেল উদ্ধার 

আপডেট টাইম : ০৬:৫৬:৫২ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪