ঢাকা ১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন

মান্দায় ড্রাম ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৬

মোহাম্মদ আককাস আলী :
নওগাঁর মান্দায় ড্রাম ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ৬জন আহত হয়েছে। মঙ্গলবার রাতে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের শ্রীরামপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। এতে পিকআপটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়।
নিহতরা হলেন, নওগাঁ সদর থানার চকরামপুর বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার মৃত কাদিরের ছেলে রবিউল ইসলাম (৪০), একই গ্রামের সিরাজুলের ছেলে রাজন (৩৫) এবং গোয়ালপাড়া হাঁপানিয়া এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে আকরাম (৪৫) ৷
প্রত্যক্ষদর্শীরা জানান, ড্রাম ট্রাকটি নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিলো। অপরদিকে পিকআপটি রাজশাহী থেকে নওগাঁর দিকে যাচ্ছিলো। পথে শ্রীরামপুরে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা তিনজনের মৃত্যু হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় আহত ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস।
মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনা কবলিত ড্রাম ট্রাক ও পিকআপ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
Tag :
জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন

মান্দায় ড্রাম ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৬

আপডেট টাইম : ০৯:৩৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪