ঢাকা ১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন

রাজশাহীতে পাল্লা দিয়ে বাড়ছে যানজট সমস্যা

যানজট সমস্যা নিয়ে রাজশাহী মেট্রো পলিটন পুলিশের সহকারি উপ-পুলিশ কমিশনার হেলানা আক্তারের সাথে কথা বললে তিনি জানান, আমি খুব অল্প সময় হয়েছে এখানে এসেছি। এসেই আমার যানজট সমস্যা চোখে পড়েছে। সেটি সমাধানে কয়েকদফা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভাও করেছি। যানজট নিরসনে আমি আরও কিছু উদ্যোগ নিয়েছি। কিন্তু দ্বাদশ জাতীয় নির্বাচনের কারনে তা পিছিয়ে গেছে। ট্রাফিক বিভাগ ও সিটি কর্পোরেশনের যৌথ প্রচেষ্টায় চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যা দ্রুত বাস্তবায়ন করা হবে। বিশেষকরে রিক্সা ও অটোরিক্সা চালকদের প্রশিক্ষণ প্রয়োজন। কোথায় গাড়ি দাঁড় করানো যাবে, কোথায় যাত্রী নামানো যাবে, একটি মোড়ের কোন জায়গায় পার্কিং করা যাবে, এগুলো তারা জানেনা। এমনকি তারা এখনও জানেনা ট্রাফিক আইন সম্পর্কে। এছাড়াও নগরীর কিছু জায়গা রয়েছে, যেগুলো রাসিক মেয়রের নির্দেশনা প্রয়োজন। যেমন সাহেব বাজার, বাস টার্মিনাল, রেলগেট সিএনজি ষ্ট্যান্ডে যানজট দুর করতে হলে মেয়রের হস্তক্ষেপ প্রয়োজন। তাছাড়া পুলিশের সাথে বাস মালিক ও শ্রমিক সংগঠনের সাথে সাংঘর্ষিক ব্যাপার হবে। তবে এই নগরী আপনাদের, এই নগরীর পরিবেশ বান্ধব করতে আপনাদের সবার আগে এগিয়ে আসতে হবে।
এব্যাপারে রাজশাহী কর্পোরেশনের সচিব আল মাহমুদ রনি’র সাথে কথা বললে তিনি জানান, আধুনিক রাজশাহীর কারিগর গণমানুষের নেতা এমএইচএম খায়রুজ্জামান লিটন যানজট সমাধানে কাজ করছেন। যানজটের বিষয়টি মাথায় নিয়ে ইতোমধ্যে ওভারব্রিজ বা ফ্লাইওভার নির্মান করেছেন, ভদ্রা থেকে কোর্টষ্টেশন পর্যন্ত আরও একটি ফ্লাইওভারের প্রস্তুতি রয়েছে। আর নগরীতে জনসাধারনের চলাচলের জন্য যে পরিমান অটোরিক্সা ও রিক্সা প্রয়োজন সেই পরিমান নিবন্ধন দিয়েছে সিটি কর্পোরেশন। বর্তমানে রিক্সার নিবন্ধন বন্ধ রয়েছে। যানজট নিরসনে দখল হওয়া রাস্তা ও ফুটপাত উদ্ধারে অভিযান শুরু করেছে সিটি কর্পোরেশন। তবে এই সমাধানে সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে, তাহলে খুব দ্রুত যানজটমুক্ত নগরী পাবে রাজশাহী বাসী।
Tag :
জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন

রাজশাহীতে পাল্লা দিয়ে বাড়ছে যানজট সমস্যা

আপডেট টাইম : ০৪:৩২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪