ঢাকা ১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন

পৌষ সংক্রান্তি উপলক্ষে অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু, অসুস্থ ১ 

মোহাম্মদ আককাস আলী :
নওগাঁর মান্দায় পৌষ সংক্রান্তি উপলক্ষে মাদকের আসরে অতিরিক্ত মদপানে সামিনুর রহমান বাদল (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ওপর এক যুবক গুরুতর আহত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রোববার সন্ধ্যার দিকে উপজেলা কোঁচড়া-বাদলঘাটা টেকনিক্যাল কলেজের পরিত্যক্ত ভবনে পৌষ সংক্রান্তি উপলক্ষে মাদকের আসরটি বসানো হয়েছিল। নিহত সামিনুর রহমান বাদল উপজেলার মান্দা সদর ইউনিয়নের চকভবানী গ্রামের সামসুদ্দীন সোনারের ছেলে। মদের ওই আসর থেকে রায়হান আলী (২২) নামের আরেক যুবককে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষনিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বাদলঘাটা গ্রামের একাধিক বাসিন্দা জানান, পৌষ সংক্রান্তি উপলক্ষে সামিনুর রহমান বাদল, রায়হান আলী, আলমগীর হোসেন ও শুভ নামের চার যুবক রোববার সন্ধ্যার দিকে টেকনিক্যাল কলেজের একটি কক্ষে মাদকের আসর বসায়। মাদপানের পাশাপাশি মোবাইলফোনে উচ্চশব্দে গান বাজিয়ে পৌষ সংক্রান্তির উৎসব পালন করছিল তারা। এর কিছু পরে ওই আসরে বাদল ও রায়হান অসুস্থ হয়ে পড়ে। এ সময় আলমগীর ও শুভর চিৎকারে আশপাশের লোকজন সেখানে উপস্থিত হন। পরে তাদের দুজনকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ঘটনার পর থেকে আলমগীর হোসেন ও শুভ গা ঢাকা দিয়েছে। এ প্রসঙ্গে নিহত বাদলের বাবা সামসুদ্দীন সোনার বলেন, ‘রোববার বিকেলের দিকে তিন যুবক বাড়ি থেকে আমার ছেলে বাদলকে ডেকে নিয়ে যায়। সন্ধ্যার পর সংবাদ পেয়ে কলেজের মাঠ থেকে ছেলে বাদলকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেই। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।’ মান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় বলেন, হাসপাতালে নেওয়ার আগেই বাদলের মৃত্যু হয়েছে। আর রায়হানকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষনিক তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়। এ প্রসঙ্গে জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, নিহত বাদলের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মান্দা থানায় এ-সংক্রান্ত একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করা হয়েছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন

পৌষ সংক্রান্তি উপলক্ষে অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু, অসুস্থ ১ 

আপডেট টাইম : ০৭:৪৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪