ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়া আদমদীঘিতে বসতবাড়িতে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

রাবেয়া সুলতানা,,   (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে একটি বসতবাড়িতে অগ্নিকান্ডে প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে ভষ্মীভূত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের দিঘির পাড় এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আদমদীঘি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। জানা যায়, রবিবার সকালে কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে বেড়িয়ে আসেন দুই ভাই আমজাদ ও দেলোয়ার হোসেন। এরপর দুপুরে খাবারের জন্য তাদের স্ত্রীরা বাড়ির উঠানে এসে রান্না করছিলেন। হঠাৎ বাড়িতে কোথায় থেকে আগুন লেগে চারপাশে ছড়িয়ে পড়ে। এসময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে প্রাথমিক ভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আগুন নিয়ন্ত্রণ করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় বাড়ির আসবাবপত্র সহ গচ্ছিত টাকা ভষ্মীভূত হয়ে যায় বলে জানান পরিবারের লোকজন। আদমদীঘি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ আফাজ উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আদমদীঘি থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে শত্রুতামূলক ভাবে কেউ এই কাজটি করেনি। তাদের কোন অভিযোগ নেই। তাদের দাবী ক্যাশ টাকা ৩লাখ ৫০ হাজার ও বাড়ির আসবাবপত্র মিলে ৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
Tag :
জনপ্রিয় সংবাদ

ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত 

বগুড়া আদমদীঘিতে বসতবাড়িতে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

আপডেট টাইম : ০৯:৫২:৪১ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪