ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বিচারক ও আইনজীবীদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজশাহী ব্যুরো: কঠিন শীত উপেক্ষা করে ব্যাডমিন্টন মাঠে একই কোর্টে মিলিত হয়েছে রাজশাহী বিচার বিভাগ ও এডভোকেট বার এসোসিয়েশন। রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের উদ্যোগে স্মৃতির এলবামে নিজেদের ক্যামেরাবন্দি করে রাখলেন ব্যাডমিন্টন প্রেমিরা।

রবিবার (৪ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭.০০ টায় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে আইনজীবীদের আয়োজনে বিচারক ও আইনজীবীদের সমন্বয়ে মোট ১২টি দল নিয়ে দুইদিন ব্যাপী এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টে বিচার বিভাগ থেকে ৬টি ও আইনজীবী থেকে ৬টি দল অংশ গ্রহণ করে। টুর্নামেন্টের প্রথম দিনে গ্রুপ পর্বের খেলা শেষ করে বিজয়ী হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন বিচার বিভাগ থেকে টিম-১ অর্থাৎ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মাদ ইকবাল বাহার ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুব আলম, টিম-২ অর্থাৎ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ মহিদুর রহমান ও শংকর কুমার, জেলা আইনজীবী সমিতির টিম-১ এড. সাদমান সৌমিক ও এড.ওয়াহিদ মাহমুদ প্রিন্স ও টিম-২ এড.মীর সাজ্জাদ হোসেন ও এড.শুভজিত কুমার।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিচার বিভাগের সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব শেখ মফিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালের জেলা জজ পদ মর্যাদার বিচারকবৃন্দ, বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহ মো: জাকির হাসান, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মাদ ইকবাল বাহার, বিভিন্ন স্তরের বিচারকবৃন্দ, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জমশেদ আলীসহ জেলা আইনজীবী সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

Tag :
জনপ্রিয় সংবাদ

ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত 

রাজশাহীতে বিচারক ও আইনজীবীদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট টাইম : ১১:৪৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪