ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

পুলিশ কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার 

মোহাম্মদ আককাস আলী : চাঞ্চল্যকর পুলিশ কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি বাবুল হোসেনকে (৪৫) নওগাঁর মান্দা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ ও র‌্যাব-২ এর একটি অভিযানিক দল। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যম বিষয়টি জানান।
পুলিশ কর্মকর্তা হত্যা মামলার গ্রেপ্তার বাবুল হোসেন নওগাঁ সদর উপজেলার চকবিরাম গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। অন্যদিকে নিহত পুলিশ কর্মকর্তা নীলফামারী জেলায় ডিএসসিতে উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত পুলিশ কর্মকর্তা কাজের সুবাদে ২০২৩ সালের ৩ অক্টোবর রাজশাহী জেলা আদালতে সাক্ষ্য দিতে যান। সাক্ষ্য প্রদান শেষে তিনি ও তাঁর বন্ধু মোটরসাইকেলযোগে নিজ বাড়ি দিনাজপুরের ফুলবাড়িতে যাচ্ছিলেন।
পথে বিরামপুর সরকারি কলেজ সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে দিনাজপুর থেকে ছেড়ে আসা নওগাঁগামী ফারুক পরিবহন নামের একটি বাসের ধাক্কায় তাঁরা গুরুতর আহন হন। স্থানীয়রা উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে নিহত পুলিশ কর্মকর্তার বাবা বাদি হয়ে বিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর পর র‌্যাব-৫, রাজশাহী সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্প ও র‌্যাব-২ এর যৌথ অভিযানিক দল আসামিকে গ্রেপ্তারের জন্য তৎপর হয়। কিন্তু আসামি বাবুল হোসেন প্রতিনিয়ত অবস্থান পরিবর্তন করে আত্মগোপনে থাকার চেষ্টা অব্যাহত রাখে।
অবশেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (৭ ফেব্রুয়ারি) ভোরে নওগাঁ জেলার মান্দা থানা এলাকা থেকে আসামি বাবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামি বাবুল হোসেনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুরের বিরামপুর থানায় হস্তান্তর করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত 

পুলিশ কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার 

আপডেট টাইম : ১০:০৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪