ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার

না ফেরার দেশে চলে গেলেন মোহনপুর থানার এএসআই আক্তারুল

রাজশাহী ব্যুরো: রাজশাহীর মোহনপুর থানায় কর্মরত মো. আকতারুল ইসলাম (৪৮ ) নামের এক পুলিশ কর্মকর্তা হৃদরোগ জনিত কারনে মৃত্যুবরণ করেছেন। তিনি পুলিশের উপ সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) পদে ছিলেন। শুক্রবার (৯ফেব্রুয়ারী) রাত ৮.০০ টার দিকে তার মৃত্যুর ঘটনা ঘটে।

পরিবারসূত্রে জানা যায়, এই পুলিশ কর্মকর্তা ৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার থেকে সামান্য অসুস্থতা অনুভব করছিলেন। পরে শুক্রবার সকালে বুকে ব্যথা অনুভব করলে সকাল ১১.৩০ দিকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমিক চিকিৎসা নেন। পরে ইসিজি রিপোর্ট দেখে দ্রুত রামেক হাসপাতালে ভর্তির পরামর্শ দেন দ্বায়িত্বরত চিকিৎসক। পরে দুপুর ২.৩০ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩২ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর রাত ৮.০০ টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন বলে জানা যায়। মৃত্যুকালে স্ত্রী ছেলে মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহ রেখে গেছেন।
প্রয়াত এএসআই আক্তারুল ইসলামের বড় ছেলে এবার এসএসসি পরিক্ষার্থী এবং ছোট মেয়ে ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী। মৃত্যুর খবর পেয়েই ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মোঃ আসরাফুল আলম, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডলসহ সহকর্মী পুলিশ সদস্যরা।

তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হাসপাতালে উপস্থিত হওয়া অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মোঃ আসরাফুল আলম। এসময় তিনি বলেন, এএসআই আক্তারুল ইসলাম একজন সৎ ও পরিশ্রমী সদস্য ছিলেন। আগামীকাল তার জানাযার নামাজ ও দাফন সম্পুর্ন হবে। থানাকে নির্দেশানা দেওয়া হয়েছে তার দাফন সম্পুর্ন না হওয়া পর্যন্ত সার্বিক সহযোগিতা করবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক

না ফেরার দেশে চলে গেলেন মোহনপুর থানার এএসআই আক্তারুল

আপডেট টাইম : ১০:৫১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪