ঢাকা ০২:১৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

বোয়ালমারীতে বিয়ের এক বছরের মাথায় যুবতীর আত্মহত্যা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে বিয়ের এক বছরের মাথায় রবিবার দিবাগত রাতে উর্মিলা আক্তার (২০) নামের এক যুবতির আত্মহত্যার ঘটনা ঘটেছে। ওই যুবতি উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী গ্রামের আব্দুল মান্নান শেখের মেয়ে। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আত্মহত্যার ঘটনায় ওই যুবতির চাচা আব্দুল হালিম শেখ ইউডি মামলা করেছেন। মামলা নম্বর ৩।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে উর্মিলা আক্তারের বিয়ে হয় পাশের মধুখালী উপজেলার মুরালদিয়া গ্রামে। সে কয়েক দিন আগে বাবার বাড়ি কাদিরদী গ্রামে বেড়াতে আসে।
রবিবার রাতে বাড়ির সকলে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত আড়াইটার দিকে ওই যুবতির বাবা আব্দুল মান্নান শেখ প্রকৃতির ডাকে সারা দিলে ঘুম থেকে উঠে রুমের বাহিরে আসলে দেখতে পায় তার মেয়ে উর্মিলা আক্তারের রুমের দরজা খোলা। এ সময় রুমের ভিতর প্রবেশ করে দেখে তার মেয়ে উর্মিলা আক্তার তার সোয়ার কক্ষে সিলিং ফ্যানের সাথে নিজের ব্যবহৃত ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে।
আত্মহত্যার খবর পেয়ে জয়নগর ফাঁড়ির ইনচার্জ এসআই ইব্রাহিম মুন্সী ও তার সঙ্গী ও ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
 ইব্রাহিম মুন্সি বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তার তথ্য এখনও পাওয়া যায়নি। আত্মহত্যার ঘটনায় ইউডি মামলা হয়েছে।
Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

বোয়ালমারীতে বিয়ের এক বছরের মাথায় যুবতীর আত্মহত্যা

আপডেট টাইম : ০৮:০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪