ঢাকা ০৩:২২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁয় সাত দিনব্যাপী বইমেলার উদ্বোধন 

নওগাঁয় সাত দিনব্যাপী বইমেলার উদ্বোধন 

মোহাম্মদ আককাস আলী : নওগাঁয় সাত দিনব্যাপী অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করা হয়েছে । বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে নওগাঁ কৃষ্ণধন (কেডি) সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম জাকির হোসেন। স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ এ মেলার আয়োজন করেন।
উদ্বোধনী দিনে পাঠাগার ও পরিবেশ আন্দোলনে অবদান রাখায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং নওগাঁর ধামইরহাট উপজেলার আগ্রদ্বিগুন এলাকায় মুজিবুর রহমান স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা আলমগীর কবিরকে একুশে পরিষদ নওগাঁর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবারের মেলায় প্রথমা প্রকাশনসহ জাতীয় ও স্থানীয় পর্যায়ের ১৮টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এ ছাড়া মেলায় স্থানীয় বেশ কিছু বই বিক্রেতা প্রতিষ্ঠানেরও স্টল থাকবে। বইয়ের স্টল ছাড়াও মেলায় হস্তশিল্প ও কুটির শিল্পের পণ্যসামগ্রীর স্টল থাকবে। মেলায় মোট ৮০টি স্টল রয়েছে। প্রতিদিন এটি হবে স্থানীয় লেখক, গবেষক ও সংস্কৃতিকর্মীদের মিলনমেলা। এ ছাড়া স্থানীয় লেখকদের নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হবে। মেলায় সাত দিন ধরে একুশে পরিষদের আয়োজনে শিশু-কিশোরদের অংশগ্রহণে সাধারণ জ্ঞান, গদ্যপাঠ, সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন, আবৃত্তি ও ভাষার গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মেলা প্রাঙ্গণের অস্থায়ী মঞ্চে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নওগাঁর স্থানীয় সংগীত একাডেমি ও নৃত্য একাডেমির শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
মেলার শেষ দিন ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের। আলোচনা সভায় শিক্ষাবিদ ও সাহিত্যিক জুলফিকার মতিন মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা। মেলার শেষ দিনেও শতকণ্ঠে কালজয়ী ভাষার গান পরিবেশনা থাকবে।
Tag :
জনপ্রিয় সংবাদ

ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত 

নওগাঁয় সাত দিনব্যাপী বইমেলার উদ্বোধন 

আপডেট টাইম : ০৮:২০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪