ঢাকা ০২:২১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীর গোদাগাড়ীতে তদন্ত ছাড়াই মামলা নিয়ে বিপাকে পুলিশ

রাজাশাহী ব্যুরো: রাত দিন এক করে মাদকের বিরুদ্ধে সোচ্চার যখন রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা। ঠিক তখন উদ্ধার অভিযানে বড় বাধা হচ্ছে গোদাগাড়ী থানা পুলিশ। এদিকে প্রশাসনকে নদী পারাপারে সহযোগিতা করায়, মাদক ব্যবসায়ীর মিথ্যা মামলায় জেল হাজতে যেতে হয়েছে ঘাটের মাঝিকে। ২৬ জানুয়ারির একটি কাল্পনিক ঘটনার সাজিয়ে ১৬ ফেব্রুয়ারী প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রে হাজির হয়ে অভিযোগ করেন ডজন খানেক মাদক মামলার আসামী রাশিদুল ইসলাম ওরফে বাবু (৩৫)। বাবুর এমন তথাকথিত অভিযোগটি যাচাই না করে ১৪৩/১৪১/৩২৫/৩০৭/৩৭৯/৩২৫/৩৮৬/৫০৬ ধারায় এজাহারভুক্ত করেন থানার অফিসার ইনচার্জ (ওসি)। যার মামলা নাম্বার ২৭। বাবু গোদাগাড়ী উপজেলার বিদিরপুর মাদ্রাসা মোড় এলাকার রশিদ কানাই এর ছেলে। বাবুর সাথে কথা বলে জানা যায়, ২৬ জানুয়ারি সন্ধ্যায় খালুর নিকট গরু কেনার উদ্দেশ্য যাচ্ছিলেন আষাড়িয়া দহ চরে অর্থাৎ নদীর ঐ পারে। হঠাৎ নদীর মাঝপথে তাকে মারধর করে ১ লক্ষ ১০ হাজার টাকা জোর জবস্তি কেড়ে নেয় নৌকার মাঝি নুরুল ইসলাম ওরফে নুরু মাঝিসহ কয়েকজন। এরপর ১৮ ফেব্রুয়ারী মামলার ২ নং আসামী নুরু মাঝিকে গ্রেফতার করে পুলিশ। আবার ২০ ফেব্রুয়ারি মামলার তদন্ত অফিসারকে বাদ দিয়ে নিজেই কোর্টের হাজির হয়ে রিমান্ড আবেদন করেছেন থানার ওসি আব্দুল মতিন। অপরদিকে মামলার এজাহার নামীয় বাদীর মানিত সাক্ষি বলছে, (বাদীর খালু) আমি বিষয়টি কিছুই জানিনা। বাবুর সাথে আমার কোন ধরনের যোগাযোগ নাই। ঘটনার দিনেও আমার সাথে কোন যোগাযোগ করেনি কেউ। ননজুডিসিয়াল স্ট্যাম্পে এমন বক্তব্য রেকর্ড করে মামলার এজাহার নামীয় দুইজন সাক্ষী স্বশরীরে হাজির হয়ে আদালতে জবানবন্দি দিয়েছেন। তবে মামলায় দেওয়া বয়ানে অনেক প্রশ্ন থেকে যায়, মারধর করলে মেডিকেল সার্টিফিকেট কই? সে দিনে গরু কিনতে না গিয়ে রাতে কেন? ঘটনার ২০ দিন পরে মামলা করলো কেন? এদিকে তার এমন উদ্ভট বিবরণের সত্যতা যাচাই না করে কেনইবা মামলায় রূপ দিলেন ওসি আব্দুল মতিন? আসলে ঘটনাটি সত্য, নাকি মাঝিদের শায়েস্তা করার অপকৌশল? এমন অসংখ্য প্রশ্ন আবিষ্কার হচ্ছে জনমনে। সকল রহস্যের জাল অনুসন্ধানে ততপর মিডিয়াকর্মীরা। ইতমধ্যে মিডিয়াকর্মীর হাতে এসেছে মামলার বাদী রাশিদুল ইসলাম বাবুর বিরুদ্ধে একাধিক মামলা। অভিযোগ উঠেছে এই বাবু থানার সাথে আতাত করে দিদার্সে ব্যবসা করছেন। বাবুর বিরুদ্ধে ২১ সালের ৮ এপ্রিল মাদকের মামলা। মামলা নং ১৫/১১৪। ২৩ সালের ২১ মে মাদকের মামলা। মামলা নং ৪৯। ১০ সালের ১০ জুন মাদকের মামলা। মামলা নং ১৫। ১৪ সালের ১২ আগষ্ট চাঁদাবাজি, ছিনতাই ও মারামারির মামলা। মামলা নং ২৬০/১৪ জিআর। ২১ সালের ১৮ জানুয়ারী নারী ও শিশু নির্যাতন মামলা। মামলা নং ৫/২১। এরকম অসংখ্য মামলা রয়েছে এই বাবুর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিনের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, মামলা হয়েছে, একজনকে গ্রেফতার করা হয়েছে। পুরনো ঘটনার অভিযোগ মামলা রেকর্ডের পূর্বে তদন্ত সাপেক্ষে নেওয়া হয়েছে কিনা? জানতে চাইলে তিনি জানান, মামলার আগে তদন্ত করার কোন সুযোগ নাই। ওসি’র এমন বক্তব্যে প্রশ্ন উঠেছে, যে কেউ অভিযোগ দিলে তিনি মামলায় রূপ দেন? মামলা ও আসামী নুরু’র বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, নুরু মাঝি ঘটনার দিনেও গোয়েন্দা পুলিশের (ডিবি) সাথে অভিযানে ছিলেন। পরে নুরু মাঝিকে গ্রেফতারের দিন ডিবি ও থানা পুলিশের সাথে বিতর্কের সৃষ্টি হয়েছিল বলে জানা যায়। এদিকে ওসি’র বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে স্থানীয়রা। তাদের দাবী, মাদক ব্যবসায়ীদের দিনের বেলা হুমকি ধামকি দিচ্ছে রাতের বেলা এক সাথে চা খাচ্ছে! আশ্চর্যের বিষয় হলো, এর আগে নুরু মাঝির ছোট ভাই নাঈম হোসেনকে ধরে ছেড়ে দেয় ফাঁড়ি পুলিশ। সেদিন টাকা দিবে মর্মে ছাড়া হয়েছিল। টাকা না দেওয়ায় ১৬ ফেব্রুয়ারীর মামলায় তাকে জড়ানো হয়েছে ভুক্তভুগীদের দাবী। অনুসন্ধান চলমান..

Tag :
জনপ্রিয় সংবাদ

ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত 

রাজশাহীর গোদাগাড়ীতে তদন্ত ছাড়াই মামলা নিয়ে বিপাকে পুলিশ

আপডেট টাইম : ০২:৪৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪