ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

মাছের সাথে শত্রুতা পুকুর মালিকের ৫ লক্ষ টাকার ক্ষতি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার উত্তর শিবপুর গ্রামে মাছের সাথে শত্রুতা  করে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেরার অভিযোগ পাওয়া গেছে।

মাছ মারার ঘটনায় পুকুর মালিক বুধবার (৬ মার্চ) থানায় জিডি করার প্রস্তুতি নিয়েছে। বুধবার সরেজমিন গিয়ে জানা যায়, উত্তর শিবপুর গ্রামের মো. হাশেম শেখের শিবপুর মাঠে দুই এককর জমির উপর একটি পুকুরে বিভিন্ন প্রজাতির ছোট বড় সকল মাছ বিষের কারনে মরে পচে পানির উপরে ভাসছে।

হাশেম শেখ জানান, সোমবার রাতে কে বা কারা রাতের আধারে পুকুরে বিষ দেয়। মঙ্গলবার সকালে আমার প্রতিবেশি পুকুরে মরা মাছ দেখে খবর দিলে পুকুরে গিয়ে দেখি পুকুরে থাকা ছোট বড় সকল মাছ মরে ভেসে উঠেছে। প্রায় ৫ লক্ষ টাকার মাছ মারা গেছে। মাছ মারার ঘটনায় থানায় জিডির প্রস্তুতি চলছে। তিনি আরো বলেন, গত বছর এই সময় এই পুকুরে বিষ দিয়ে ৭ থেকে ৮ লক্ষ টাকার মাছ মেরে ফেলেছিল।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, পুকুরে বিষ দিয়ে মাছ মারার কোন ঘটনা আমাদের জানানো হয়নি। খোজ খবর নিয়ে দেখছি। থানা অফিসার ইনচার্জ মো. সহিদুল ইসলাম বলেন, পুকুরে বিষ দিয়ে মাছ মারার কোন ঘটনা এখন পর্যন্ত কেউ জানায়নি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মাছের সাথে শত্রুতা পুকুর মালিকের ৫ লক্ষ টাকার ক্ষতি

আপডেট টাইম : ০২:৫৯:২৮ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪