ঢাকা ০১:২২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৬টি অবৈধ ইটভাটায় ১০ লক্ষ টাকা অর্থদন্ড

মোহাম্মদ আককাস আলী : পরিবেশ অধিদপ্তরের অভিযানে নওগাঁর মান্দায় ৬টি অবৈধ ইটভাটায় ১০ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়েছে।
মঙ্গলবার ৫ মার্চ দিনব্যাপী সদর ও মান্দা উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত ওই সকল ইটভাটা মালিকের অর্থদন্ডের এ রায় প্রদান করেন রাজশাহী বিভাগীয় পরিবেশ অধিদপ্তর, বগুড়া কার্যালয়ের পরিচালক (উপসচিব) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাঃ আহসান হাবিব। বুধবার ৬ মার্চ সকালে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মলিন মিয়া।
মলিন মিয়া বলেন, নওগাঁ সদর ও মান্দা উপজেলায় একাধিক ইটভাটা ইটভাটা দীর্ঘ দিন থেকে অবৈধভাবে পরিচালনা করে আসছিল। বিষয়টি জানতে পেরে পরিবেশ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের পরিচালক (উপসচিব) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাঃ আহসান হাবিব স্যারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। পরে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে সদর উপজেলার মেসার্স এবিসি ব্রিকসকে দুই লক্ষ টাকা, মেসার্স মন্ডল ব্রিকসকে দুই লক্ষ ও মান্দা উপজেলার মেসার্স এএম ব্রিকসকে এক লক্ষ, মেসার্স সীমানা ব্রিকসকে দুই লক্ষ, মেসার্স শাপলা ব্রিকসকে দুই লক্ষ, মেসার্স মান্দা ব্রিকসকে এক লক্ষ টাকা সর্বমোট দশ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এবং তাৎক্ষণিক উক্ত পরিমাণ টাকা আদায় করা হয়েছে। মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক উত্তম কুমার। এ সময় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা প্রদান করেন। তিনি আরও বলেন, জেলাজুড়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Tag :
জনপ্রিয় সংবাদ

ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত 

পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৬টি অবৈধ ইটভাটায় ১০ লক্ষ টাকা অর্থদন্ড

আপডেট টাইম : ০৯:১১:৪৮ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪