ঢাকা ০২:০৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

বোয়ালমারীতে দুই পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। মাদক ব্যবসায়ী দ্বিন ইসলামের (৩৪) কাছ থেকে ২০ টি ইয়াবা বড়ি ও অপর ব্যবসায়ী রিপন শেখের (৪০) কাছ থেকে ২৮টি গাঁজার পুরা উদ্ধার করেছেন।
গ্রেপ্তারের ঘটনায় এসআই আব্দুর রহমান শুক্রবার বাদি হয়ে পৃথক দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছেন। মাদক ব্যবসায়ী দুজনের বাড়ি পৌরসভার দক্ষিন কামারগ্রাম।

এসআই আব্দুর রহমান বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার দক্ষিণ কামারগ্রামের চরপাড়া গ্রামের রিপন শেখের বসত ঘরের বারান্দা থেকে আমি এবং এএসআই মনির হোসাইন, এএসআই শফি উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে রিপন শেখকে গ্রেপ্তার করি। এ সময় তার কাছ থেকে ২৮ টি গাঁজার পুরা উদ্ধার করা হয়। ওই রাতেই রাত ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তালতলা বাজার এলাকার তালতলা গুনবাহা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বাবুল খন্দকারের বাড়ির সামনে থেকে দ্বিন ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তারা দুজনই মাদক বিক্রির উদ্দেশ্যে অপেক্ষা করছিল।

থানা অফিসার ইনচার্জ মো. সহিদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুই জায়গা থেকে দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের নামে মাদক মামলা হয়েছে। আসামিদের শুক্রবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

বোয়ালমারীতে দুই পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট টাইম : ০৩:৪৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪