ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভাতিজার মারপিটে প্রাণ গেল বৃদ্ধ চাচার

ভাতিজার মারপিটে প্রাণ গেল বৃদ্ধ চাচার

মোহাম্মদ আককাস আলী : নওগাঁর নিয়ামতপুরে আপন দুই চাচাতো ভাইয়ের মারামারি প্রতিহত করতে গিয়ে উল্টো মারধরে ঘটনাস্থলেই ফিটু (৬২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) উপজেলার রসুলপুর ইউনিয়নের কলোনিপাড়া এলাকায় ইফতারের আগে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই বৃদ্ধের ছেলে জামির উদ্দিন বাদি হয়ে আপন চাচাতো ভাই, ভাইয়ের স্ত্রী, চাচা ও চাচির নামে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পরিবার ও থানা সূত্রে জানা যায়, ফিটুর ছেলে জামিল ও সেন্টুর ছেলে শাহীন দুই চাচাতো ভাই মাস খানেক পূর্বে সিরাজগঞ্জ জেলায় ডিপ টিউবওয়েলের ড্রেনের কাজ করতে যায়। কাজের টাকা শাহীন নিজের কাছে রেখে দেয়ায় বিভিন্ন সময় জামিল টাকা চাইলে হয়রানির শিকার হয়। মঙ্গলবার (১২ মার্চ) ইফতারের আগে কলোনি এলাকায় দু’জনের দেখা হলে জামিল পাওনা টাকা চাইলে শাহীন তাকে হুমকি দেয়। জামিল প্রতিবাদ করলে উভয়ের মধ্যে মারামারি শুরু হয়। বাড়ির কাছে হওয়ায় শাহিনের স্ত্রী, ভাই বাবু, তার স্ত্রী, বাবা ও মা এগিয়ে আসেন। তারাও চড়াও হয় জামিলের ওপর। ছেলেকে তাদের হাত থেকে বাঁচাতে ফিটু ছুটে আসলে তার ওপর চড়াও হয়। একপর্যায়ে রাস্তায় পড়ে গেলে গোপনাঙ্গে (অন্ডকোষে) লাথি লাগে ফিটুর। আর তাতে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে মৃত্যু হয় বৃদ্ধার। ওসি মাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত 

ভাতিজার মারপিটে প্রাণ গেল বৃদ্ধ চাচার

আপডেট টাইম : ০৭:১৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪