ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার

রাণীনগরে বুদ্ধি প্রতিবন্ধী স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ১

মোহাম্মদ আককাস আলী : নওগাঁর রাণীনগরে ৮ম শ্রেণিতে পড়ুয়া এক বুদ্ধি প্রতিবন্ধী স্কুল ছাত্রী কে একাধিক বার ধর্ষণের অভিযোগে জালাল শেখ (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার সকালে আটককৃত ব্যক্তিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করেছেন পুলিশ। আটককৃত জালাল শেখ লোহাচুড়া কারিগরপাড়া গ্রামের আলেফ উদ্দীনের ছেলে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, জালাল শেখ একই গ্রামের জনৈক এক ব্যক্তির ৮ম শ্রেণীতে পড়ুয়া বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে স্কুল ছুটির পর বিভিন্ন প্রলোভনে ও হুমকি-ধামকি দিয়ে দীর্ঘদিন যাবৎ জোর পূর্বক ধর্ষণ করে আসছিলো। গত সোমবার ওই স্কুলছাত্রী গ্রামের একটি পুকুরপাড়ে বসে মাছ ধরা দেখছিলেন। এমতাবস্থায় জালাল সেখানে গিয়ে ওই স্কুল ছাত্রীর শরীরের স্পর্শ কাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করে। এ সময় স্থানীয় কয়েক জন ব্যক্তি ঘটনাটি দেখে ফেলেন। এরপর স্কুল ছাত্রীর পরিবার বিষয়টি জানতে পারেন।
পরে স্কুলছাত্রী তার পরিবারকে জানায়, দীর্ঘদিন যাবৎ স্কুল ছুটির পর বাড়িতে ফেরার পথে বিভিন্ন সময়ে জালাল তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ও হুমকি-ধামকি দিয়ে একাধিকবার ধর্ষণ করেছে এবং ঘটনাটি কাউকে জানালে মেরে ফেলার হুমকিও দিয়েছে। এরপর ঘটনাটি জানতে পেরে স্কুল ছাত্রীর বাবা বাদি হয়ে শনিবার সন্ধ্যায় রাণীনগর থানায় জালালের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।
ওসি আবু ওবায়েদ বলেন, প্রতিবন্ধী স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায়  জালালকে পুলিশ গ্রেফতার করেছে। রবিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক

রাণীনগরে বুদ্ধি প্রতিবন্ধী স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ১

আপডেট টাইম : ০৯:০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪