ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

বোয়ালমারীর দুই বছরের সাজাপ্রাপ্ত দুর্ধর্ষ শিমুল ডাকাতকে ঢাকা জেলা থেকে গ্রেপ্তার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীর দুর্ধর্ষ শিমুল ডাকাতকে ঢাকা জেলার ধামরাই থানার সিমা সিনেমা হলের পিছন থেকে গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে গ্রেপ্তার করেছে বোয়ালমারী থানা পুলিশ।

সিমুল ডাকাত বোয়ালমারী উপজেলার মুরাইল গ্রামের বাসিন্দা। তার নামে ফরিদপুর কোতোয়ালী থানায়২০২২ সালের একটি ডাকাতি মামলায় ২ বছরের সাজা রয়েছে। মামলা নম্বর ২০। এ ছাড়া বোয়ালমারী থানার ২০২০ সালের, বোয়ালমারী থানার ২০২১ সালের, ফরিদপুর কোতোয়ালী থানার ২০২১ সালের, কোতোয়ালী থানার ২০২০ সালের, মধুখালী থানার ২০২২ সালের মোট আরো ৫টি জিআর মামলায় ওয়ারেন্ট রয়েছে এবং কুমার খালী একটি গরু চুরি মামলা রয়েছে। ওই মামলায় সে কারাভোগ করে।

এসআই মামুন ইসলাম জানান, দুর্ধর্ষ সিমুল ডাকাতের নামে বিভিন্ন থানায় মোট জিআর ৬ টি ডাকাতি মামলায় ওয়ারেন্ট রয়েছে। ৬টির মধ্যে একটি মামলায় দুই বছরের সাজা রয়েছে। সে দীর্ঘদিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ৩ টার দিকে আমি আরো দুই অফিসার সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে ঢাকা জেলার ধামরাই থানার সিমা সিনেমা হলের পিছ থেকে গ্রেপ্তার করেছি। থানা অফিসার ইনচার্জ মো. সহিদুল ইসলাম বলেন, ডাকাত সিমুল মোল্যাকে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ঢাকা জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে মঙ্গলবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

বোয়ালমারীর দুই বছরের সাজাপ্রাপ্ত দুর্ধর্ষ শিমুল ডাকাতকে ঢাকা জেলা থেকে গ্রেপ্তার

আপডেট টাইম : ০২:৩৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪