ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

বোয়ালমারীতে দোকান ঘরে হামলার ঘটনায় ৫৮ জনের নামে মামলা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বদী ইউনিয়নের জয়পাশা বাজারে দোকান ঘরে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনায় দুই পক্ষের মামলা হয়েছে। গত মঙ্গলবার সৈয়দ আব্দুর রহমান বাশারের গ্রুপের সৈয়দ এনায়েত হোসেন বাদি হয়ে হবি ফকিরকে (৬২) প্রধান আসামি করে ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭/৮ জনের নামে থানায় মামলা করেন। মামলা নম্বর ২৯। হবি ফকির গ্রুপের জুয়েল কাজী বাদি হয়ে সৈয়দ মোহাম্মদ আলীকে (৫৫) প্রধান আসামি করে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫/২০ জনের নামে স্থানীয় থানায় মামলা করেন। মামলা নম্বর ৩০। পুলিশ দুটি মামলার ৬ জন আসামিকে গ্রেপ্তার করে গত মঙ্গলবার ফরিদপুর আদালতে প্রেরণ করেন। থানা অফিসার ইনচার্জ মো. সহিদুল ইসলাম বলেন, জয়পাশা দোকান ঘরে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনায় দুই পক্ষেরই মামলা হয়েছে। দুটি মামলার ৬ জন আসামিকে গ্রেপ্তার করে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

বোয়ালমারীতে দোকান ঘরে হামলার ঘটনায় ৫৮ জনের নামে মামলা

আপডেট টাইম : ০৬:১১:১৭ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪