ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

বোয়ালমারীতে ফেন্সিডিল ইয়াবাসহ দুই মাদককারবারী গ্রেপ্তার   

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পৌরসভার ছোলনা গ্রাম থেকে ৫ বোতল ফেন্সিডিল ও ময়না ইউনিয়নের পূর্ব চরবর্ণি গ্রাম থেকে ৩শ’ পিস ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। গ্রেপ্তার কৃতরা হলো ছোলনা গ্রামের মো. কাইয়ুম মিয়া (৫০) ও পূর্ব চরবর্ণি গ্রামের ইমদাদুল শেখ (৪৪)। গ্রেপ্তারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক (ক-সার্কেল) মো. আমিরুল ইসলাম ও উপ-পরিদর্শক (খ-সার্কেল) আতাউর রহমান বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে গত মঙ্গলবার রাতে বোয়ালমারী থানায় দুটি মামলা করেছেন। মামলা নম্বর ৩, ৪। মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর মাদকদ্রব্য অধিদপ্তরের একটি দল ছোলনা গ্রামে অভিযান চালিয়ে কাইয়ুম মিয়ার বসত ঘর থেকে ৫ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করে। অপর দিকে ওই দিনই সকাল ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব চরবর্ণি গ্রামের ইমদাদুল শেখের বাড়িতে অভিযান চালিয়ে ইমদাদুল শেখের বসত ঘরের ড্রেসিং টেবিলের ড্রায়ারের ভেতর থেকে ৩০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে মাদকদ্রব্যের দল। এ সময় মাদক কারবারি ইমদাদুল শেখকে গ্রেপ্তার করে। থানা অফিসার ইনচার্জ মো. সহিদুল ইসলাম বলেন, মাদকসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা হয়েছে।

Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

বোয়ালমারীতে ফেন্সিডিল ইয়াবাসহ দুই মাদককারবারী গ্রেপ্তার   

আপডেট টাইম : ০৬:৫৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪