ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ।

দৌলতপুরে অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

দৌলতপুর প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র মামলার গ্রেফতারি পরোয়ানার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের বাঁধের বাজার এলাকা থেকে ইতিহাস হোসেন (২১) নামে ওই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। সে একই ইউনিয়নের মাদাপুর গ্রামের আক্কাস আলীর ছেলে।

র‌্যাব সূত্র জানায়, ২০২২ সালের ৩০ জানুয়ারি দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গুচ্ছগ্রাম সংলগ্ন মাঠে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ ইতিহাস হোসেনকে আটক করা হয়।

এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হলে তাকে আদালতে সোপর্দ করে দৌলতপুর থানা পুলিশ। পরে সে জামিনে বের হয়ে আত্মগোপনে গেলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

এরই সূত্র ধরে র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের বাঁধের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৌলতপুরে অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

আপডেট টাইম : ০৯:০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪