ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

যৌতুকের দাবীতে নির্যাতন করে মৃত্যু ঘটানো মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার 

(বগুড়া) প্রতিনিধি:  বগুড়া জেলার কাহালু থানার মামলা নং-২১২/০৮, জিআর নং-৫৩/০৮ (কাহালু) এর যৌতুকের দাবীতে নির্যাতন করে মৃত্যু ঘটানোর মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী জিএমপি গাজীপুর এলাকায় অবস্থান করছে। এই গোপন সংবাদের ভিত্তিতে ১২ মে ২০২৪ তারিখ রাত্রি অনুমান ২৩.০৫ ঘটিকায় র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ও র‌্যাব-১, সিপিএসসি, পোড়াবাড়ী, গাজীপুর এর যৌথ অভিযানে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আব্দুর রাজ্জাক (৫৫), পিতা- মোঃ আশরাফ আলী প্রাং, সাং- গোয়াল পাড়া, থানা- কাহালু, জেলা- বগুড়াকে গ্রেফতার করা হয়। ধৃত আসামী গত ২৪/১২/২০০৭ সালে তার স্ত্রীকে ৪০,০০০/- টাকা যৌতুকের দাবীতে নির্যাতন করে শ্বাসরোধে মৃত্যু ঘটায়। এ ঘটনায় কাহালু থানায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা রুজু হয়। পরবর্তীতে ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে ও ভিকটিমের ভাই মোঃ হাফিজুর রহমানের অভিযোগের প্রেক্ষিতে বিজ্ঞ আদালতের নির্দেশে কাহালু থানায় একটি হত্যা মামলা রুজু হয় যার নং-১৫, তারিখ-২৯/০৩/২০০৮ খ্রি. ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩) এর ১১(ক)/৩০। মামলাটির বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত ২০২১ সালের আগস্ট মাসে ধৃত আসামীর মৃত্যুদন্ড সাজার আদেশ প্রদান করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মামলায় ধৃত আসামী ০৫ বছর জেল খেটে জামিনে বের হয় এবং আবারো বিয়ে করে ছদ্মবেশে আত্মগোপন করে সংসার করতে থাকে। ধৃত আসামী গ্রেফতার এড়াতে সবার অজান্তে গাজীপুর এলাকায় ছদ্মবেশে অটো রিক্সা চালাতো। এছাড়াও ধৃত আসামী মামলার সাজা এড়াতে স্থানীয় আত্মীয়স্বজন ও প্রতিবেশী হতে নিজেকে বিচ্ছিন্ন করে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলো। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য কাহালু থানা, বগুড়ায় সোপর্দ করা হবে। র‌্যাবের সাহসী অভিযানের মাধ্যমে এই গ্রেফতারের ফলে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।
Tag :
জনপ্রিয় সংবাদ

ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত 

যৌতুকের দাবীতে নির্যাতন করে মৃত্যু ঘটানো মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার 

আপডেট টাইম : ০৮:০১:৪২ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪